1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

স্বর্ণের দামে নতুন রেকর্ড

  • আপডেট : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪, ১২.০৪ এএম
  • ৩৪০ Time View

দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা বেড়েছে। প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৮২৪ টাকা। এটাই দেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ দাম। এই মানের স্বর্ণের আগের দাম ছিল ১ লাখ ১২ হাজার ৪৪০ টাকা।

শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন দাম নির্ধারণের কথা জানিয়েছে। এই দাম আগামীকাল থেকে কার্যকর হবে।

তারা জানায়, স্থানীয় বাজারে খাঁটি সোনার দাম বৃদ্ধি পাওয়ায় বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গত বছরের জুলাই মাসে বাংলাদেশে প্রথমবারের মতো স্বর্ণের দাম ভরিপ্রতি ১ লাখ টাকা ছাড়ায়। গত বছরের ২৯ নভেম্বর স্বর্ণের দাম নতুন মাইলফলক ছুঁয়েছিল। বাজুস তখন প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ১ লাখ ৯ হাজার টাকার বেশি।

দেশে স্বর্ণের বার্ষিক চাহিদা ২০-৪০ টন। চাহিদার প্রায় ৮০ শতাংশই আসে চোরাচালানের মাধ্যমে। আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা ও অভ্যন্তরীণ বাজারে অস্থিরতার কারণে প্রায়ই স্বর্ণের দাম ওঠানামা করে। আমদানি নিরুৎসাহিত এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে গত বছরের আগস্টে বাংলাদেশ ব্যাংক স্বর্ণের এলসিতে ১০০ শতাংশ মার্জিন রাখা বাধ্যতামূলক করে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com