1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
Title :
উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬ বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদ-এর ঘনিষ্ঠ সহযোগী ফটিকছড়ির মোবারক হোসেন ইমনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী দুই বছরের মধ্যে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

গাজায় প্রতি ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু

  • আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ৪.১৬ পিএম
  • ১৬৯ Time View

ইসরাইলের নারকীয় তাণ্ডবে ফিলিস্তিনের গাজায় তীব্র মানবিক সংকট দেখা দিয়েছে। উপত্যকাটিতে প্রতি ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস)। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফিলিস্তিনি শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পিআরসিএস বেশ কয়েকটি পোস্ট করেছে। এর মধ্যে একটি পোস্টে লেখা ছিল, ‘গাজায় প্রতি ঘণ্টায় ৪ শিশু নিহত হচ্ছে।’

আরেকটি পোস্টে লেখা হয়, ‘গাজায় ১০০০ শিশু তাদের হয় একটি বা উভয় পা হারিয়েছে।’ অপর একটি পোস্টে পিআরসিএস লিখেছে, ‘অনাহার ও পানিশূন্যতার কারণে গাজায় মৃত্যু হয়েছে অন্তত ৩১ শিশুর।’

গাজা উপত্যকার উত্তরাঞ্চলের চিকিৎসকেরা নানা আশঙ্কার কথা শোনাচ্ছেন। তারা সতর্ক করে বলেছেন, খুবই সীমিত সরবরাহ দিয়েই হাসপাতালে তীব্র অপুষ্টিতে ভুগছে এমন শিশু এবং নবজাতকদের চিকিৎসা করার চেষ্টা চালানো হচ্ছে।

এদিকে মানবতাবিরোধী অপরাধের জন্য ইসরাইলকে কাঠগড়ায় তুলতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে একটি প্রস্তাব পাস হয়েছে। 

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, গত ছয় মাস ধরে গাজা উপত্যকায় সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরাইলকে জবাবদিহির আওতায় আনতে শুক্রবার (৫ এপ্রিল) জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে একটি প্রস্তাব গৃহীত হয়েছে।

প্রতিবেদন মতে, প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ২৮টি দেশ, আর ১৩টি দেশ ভোটদানে বিরত ছিল। এছাড়া যুক্তরাষ্ট্র এবং জার্মানিসহ ছয়টি দেশ রেজ্যুলেশনের বিপক্ষে ভোট দিয়েছে।

প্রস্তাবে ইসরাইলের কাছে অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রি, হস্তান্তর বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইল। বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরাইলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৭৫ হাজারের বেশি ফিলিস্তিনি। ইসরাইলের টানা ছয় মাস ধরে চলা এই হামলায় নিহতদের বেশিরভাগই নারী ও শিশু।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com