ভারতের হিমাচল প্রদেশের চাম্বা শহরে ৫.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। বৃহস্পতিবার ( ৪ এপ্রিল) রাতে ভূমিকম্পটি আঘাত হানে।
বৃহস্পতিবার ( ৪ এপ্রিল) এক প্রতিবেদনে এনডিটিভি জানায়, ভূমিকম্পে পুরো চাম্বা শহরসহ মানালিতে শক্তিশালী কম্পন অনুভূত হয়।
মানালি চাম্বা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। ভূমিকম্পে বড় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এদিকে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, রাত ৯টা ৩৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এ বিষয়ে মানালির একজন স্থানীয় বাসিন্দা দেবাংশু জানান, ‘‘ভূমিকম্পের ফলে মানালিতে বেশ শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল। এটি প্রায় সাত সেকেন্ড স্থায়ী হয়েছিল’’।
চণ্ডীগড়ের বাসিন্দা সঞ্জয় কুমার পিটিআই-কে বলেন, ‘‘আমি কয়েক সেকেন্ড ধরে একটি শক্তিশালী ঝাঁকুনি অনুভব করেছি। আমি যখন সিঁড়ি দিয়ে নিচে নামার কথা ভাবছি ঠিক তখনই কম্পন বন্ধ হয়ে যায়’’।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply