1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

আর্থিক প্রতিষ্ঠানের ঋণে সুদের হার সাড়ে ১৫ শতাংশ ছাড়ালো

  • আপডেট : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ১০.৪৯ পিএম
  • ২৪০৮ Time View

দেশের ব্যাংক খাতের পর এবার আর্থিক প্রতিষ্ঠান ও ফাইন্যান্স কোম্পানিগুলোতেও কমানো হয়েছে ঋণের করিডোর রেট। এখন থেকে এসব প্রতিষ্ঠান ৬ মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় রেটের (স্মার্ট রেট) সাথে সর্বোচ্চ ৫ শতাংশ সুদ নিতে পারবেন। আর আমানতের ক্ষেত্রে সর্বোচ্চ করিডোর হবে ২ শতাংশ।

অর্থাৎ আগের ঋণ ও আমানতে করিডোর রেট দশমিক ৫০ শতাংশ কমানো হয়েছে। করিডোর কমলেও স্মার্ট রেট বাড়ায় আর্থিক প্রতিষ্ঠানের ঋণে সুদের হার সাড়ে ১৫ শতাংশ ছাড়িয়েছে।

বুধবার (৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বিদ্যমান আর্থিক নীতিহার বিবেচনায় ফাইন্যান্স কোম্পানিগুলোর ঋণ ও আমানতের সুদের হার নতুন করে ঠিক করা হয়েছে। এক্ষেত্রে আমানতে সুদ বা মুনাফা মাস মেয়াদি ট্রেজারি বিলের গড় রেটের (স্মার্ট রেট) সাথে সর্বোচ্চ ২ শতাংশ নেওয়া যাবে। আর ঋণ, লিজ বা বিনিয়োগের ক্ষেত্রে সুদ বা মুনাফার হার নির্ধারণে স্মার্ট রেটের সাথে সর্বোচ্চ ৫ শতাংশ নেওয়া যাবে।

এই প্রজ্ঞাপন জারির পর থেকে নতুন করে আহরণ করা আমানত ও বিতরণ করা ঋণের ক্ষেত্রে নতুন নির্দেশনা প্রযোজ্য হবে। এছাড়া আগের প্রজ্ঞাপনের অন্য সকল নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

এদিকে, করিডোর রেট কমলেও আর্থিক প্রতিষ্ঠানের ঋণের সুদের হার কমার সম্ভবনা নেই। কারণ মূল্যস্ফীতিসহ নানা কারণে সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিল (স্মার্ট রেট) বেড়েছে। বর্তমানে স্মার্ট রেট এখন ১০ দশমিক ৫৫ শতাংশ। অর্থাৎ মার্চ থেকে আর্থিক প্রতিষ্ঠানে ঋণের সুদের হার বেড়ে দাঁড়াতে পারে ১৫ দশমিক ৫৫ শতাংশ। এক কথায় করিডোর রেট কমলেও স্মার্ট রেট বেড়ে যাওয়ায় স্বস্তায় ঋণ পাবে না গ্রাহকরা। এছাড়া আমানতে সুদের হার দাঁড়াবে ১২ দশমিক ৫৫ শতাংশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com