1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার নবীনগরকে মাদকমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ মেয়র প্রার্থী মাসুদ রানার দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসি.-এর সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

১১ বছর পরে হারানো সন্তান ফিরে পেলেন মা

  • আপডেট : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১২.২৬ পিএম
  • ১৪৬ Time View

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করতে গিয়ে ১১ বছর আগে নিজের হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়েছেন এক মা। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। সৌদির রিয়াদে ঘটা এ ঘটনার পর অনেকে বলছেন, এ যেন আল্লাহর দরবারে গিয়ে প্রার্থনার ফল।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও’র কথা উল্লেখ করে গেল বুধবার (২০ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানায় সংবাদমাধ্যম গালফ নিউজ। 

জানা গেছে, ১১ বছর আগে সিরিয়ায় গৃহযুদ্ধে ভয়াবহ বোমা হামলার শিকার হয় শিশু সাফওয়ানের পরিবার। নির্বিচার হামলায় ধ্বংস হয়ে যায় তাদের পুরো গ্রাম। নিহত হন শত শত মানুষ। সে সময় থেকেই কোথাও আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না ছোট্ট সাফওয়ান আনসারীকে।

বলা হচ্ছে, হারিয়ে যাওয়ার পর বেশ কয়েকজনের হাত ঘুরে সবশেষ একটি পরিবারে আশ্রয় পায় শিশু সাফওয়ান। তারা নিজেদের সন্তানের মতোই বড় করে তাকে। চলতি রমজানে ওমরাহ পালনে সৌদি আরব যান সাফওয়ানের পালিত দম্পতি। ভাগ্যক্রমে একই সময়ে ওমরাহ করতে আসেন সাফওয়ানের জন্মদাত্রী মা। 

সেখানে নাটকীয়ভাবে তাদের দেখা হয়। সাফওয়ানকে ফিরে পেয়ে যেন নতুন করে প্রাণ ফিরে পান তার মা। অবসান হয় এক যুগের খোঁজের। মা-ছেলের মিলনের সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে।

মূলত বিভিন্ন সংস্থার মাধ্যমে সাফওয়ানকে খুঁজে বেড়াচ্ছিলেন তার মা। অন্যদিকে যাদের কাছে সে বড় হচ্ছিল, তাদেরও চাওয়া ছিল শিশুটি যেন তার পরিবার খুঁজে পায়। আর এ জন্য তার ছবি ও তথ্য বেশ কিছু সংস্থার ওয়েবসাইটেও দিয়েছিলে পরিবারটি। 

অবশেষে সংস্থাগুলো যখন মা-ছেলের পরিচয় শনাক্ত করতে সক্ষম হয়, তখন উভয় পরিবারই মক্কায় ওমরাহ পালন করছিল। বিষয়টি তাদের জানানোর পর, মা-সন্তানের পুনর্মিলনের ব্যবস্থা করা হয়। 

উল্লেখ্য, সৌদি সরকারের গত মে মাসে ঘোষিত এক পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে প্রায় সাড়ে চার লাখ সিরিয়ান রয়েছে।

-গালফ নিউজ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com