1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

ভারতীয় সীমান্তে বিএসএফ বার বার বাংলাদেশী মানুষ হত্যার পরেও সরকার নিরব

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ৪.০৪ পিএম
  • ২৯৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ২৮ মার্চ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ভারতীয় সীমান্তে বিএসএফ কর্তৃক বার বার বাংলাদেশী নিরীহ, নিরাপরাধ মানুষ হত্যার প্রতিবাদে ভাসানী অনুসারী পরিষদের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জেএসডি’র সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য মোফাক্কেরুল ইসলাম নবাব প্রমুখ বক্তব্য রাখেন। বক্তাগণ সীমান্তে বার বার মানুষ হত্যার জন্য সরকারের তীব্র সমালোচনা করেন।

তারা বলেন, সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে নিজ দেশের নিরীহ মানুষ হত্যার প্রতিবাদ করতেও সরকার সাহস পায় না। তাদের ভারতীয় প্রভুকে সন্তুষ্ট না রাখলে ক্ষমতা হারানোর ভয় থাকে, কারণ বার বার ভারতের সহযোগীতায় বিনা ভোটে সরকার গঠন করে তারা ক্ষমতা আকড়ে ধরে আছে।

সভাপতির বক্তব্যে ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক এবং গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, এই সরকার মানুষের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তাদের দুঃশাসনে দেশের আইনশৃঙ্খলা থেকে শুরু করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সর্বক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে। এখন আর নিরব থাকার সময় নয়। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সীমান্ত হত্যা বন্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।

ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, রওশন আলম, কেন্দ্রীয় নেতা আহসান হাবিব, আনোয়ার হোসেন এবং নারী নেত্রী সোনিয়া আক্তার।

সভা শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে বিজয় নগর এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com