1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার নবীনগরকে মাদকমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ মেয়র প্রার্থী মাসুদ রানার দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসি.-এর সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

সৌদিতে ভারি বৃষ্টিতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

  • আপডেট : রবিবার, ২৪ মার্চ, ২০২৪, ১১.৩৯ এএম
  • ১৩৯ Time View

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে কয়েক দিন ধরে চলা ভারি বৃষ্টিতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে মক্কা, মদীনা ও তাবুকসহ বেশ কয়েকটি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে রাজধানী রিয়াদসহ বেশ কয়েকটি শহরের শিক্ষাপ্রতিষ্ঠান।

সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, রাজধানী রিয়াদ, বন্দরনগরী জেদ্দায় গত মঙ্গলবার থেকে টানা বৃষ্টি হচ্ছে। প্রবল বৃষ্টিপাত হচ্ছে কাসিম, হাফর আল বাতিন ও এর আশপাশের বেশ কয়েকটি অঞ্চলে। এসব এলাকার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ক্লাস স্থগিত করা হয়েছে।

সৌদির আবহাওয়া দফতর ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি (এনসিএম) জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া, ভারি বর্ষণ ও বন্যার আশঙ্কায় তাবুকসহ উত্তরাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা হিসেবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

জনসাধারণকে সতর্ক করে আবহাওয়া অফিস বলেছে, আগামী আরও কয়েক দিন উচ্চ-গতির বাতাস, দৃশ্যমানতা হ্রাস, শিলাবৃষ্টি এবং আকস্মিক বন্যার হতে পারে। এছাড়া তীব্র বাতাস ধূলিঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব কারণে মদিনা, তাবুক, মক্কা ও উত্তর দিকের উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের চরম সতর্কত থাকতে বলা হচ্ছে।

এদিকে সৌদির সিভিল ডিফেন্স অফিস ২১-২৫ মার্চ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস দিয়ে একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মক্কা অঞ্চলের তুরবাহ, রানিয়াহ, আল মাওইয়া, আল খুরমাহ এবং আল আরদিয়াতসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হতে পারে। এছাড়া আল বাহা, আসির, জাজান, আল জুফ, হাইল, আল কাশিম, ইস্টার্ন প্রভিন্সসহ উত্তরের সীমান্ত এলাকাগুলোতে ভারি বৃষ্টিপাত হতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com