1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৮ মে ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
Title :
হবিগঞ্জের সব রুটে বিরতিহীন বাস সহ সকল লাইনের বাস বন্ধ চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা চুয়াডাঙ্গায় ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে অরিয়েন্টেশন অনুষ্ঠিত নারায়ণপুর দক্ষিণ পাড়া বিদ্যালয় সরকারি করনের লক্ষ্যে এমপি আব্দুল মান্নানের পরিদর্শন ২৬ প্রতিষ্ঠানের এলসি সংক্রান্ত অভিযোগে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র অবস্থান চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গবেষণা ও নগর পরিকল্পনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা এসপি মোঃ মাসুদ আলমের সৌদি আরবে ২৭ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা উলিপুর মিনি স্টেডিয়ামে কোরবানির পশুরহাট বন্ধের দাবিতে লিখিত অভিযোগ ঈদ-উল-আযহায় মেগা গিফট বিজয়ীদের নিয়ে টেকনোর বিশেষ আয়োজন বাংলাদেশে নতুন হোমকেয়ার ব্র্যান্ড ব্লিট্‌জের যাত্রা শুরু  

মিয়ামি ওপেনের শিরোপা জিতলেন আলকারাজ

  • আপডেট : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ৫.৩৬ পিএম
  • ১৭২ Time View
02-MiamiOpen-1024x576

ইতিহাসে সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মিয়ামি মাস্টার্স ওপেনের শিরোপা জয় করার কৃতিত্ব দেখিয়েছেন কার্লোস আলকারাজ। মাত্র ১৮ বছর বয়সে এই শিরোপা জয়ের মাধ্যমে স্প্যানিশ ১৪তম বাছাই আলকারাজ ক্যারিয়ারের প্রথম এটিপি মাস্টার্স শিরোপা নিজের করে নিয়েছেন।

একইসাথে প্রথম স্প্যানিশ হিসেবে মিয়ামিতে শিরোপা জয় করলেন আলকারাজ। এর আগে আটবার তার সতীর্থরা ফাইনালে উঠলেও কেউই শিরোপা জয় করতে পারনেনি। এর মধ্যে রাফায়েল নাদালই পাঁচবার ব্যর্থ হয়েছে। রোববার ফাইনালে আলকারাজ ৭-৫, ৬-৪ গেমের সরাসরি সেটে আট নম্বর খেলোয়াড় নরওয়েজিয়ান কাসপার রুডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন।

৩৭ বছরের টুর্নামেন্টের ইতিহাসে নোভাক জকোভিচককে পিছনে ফেলে আরকারাজ সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে নিজের নাম লিখিয়েছেন। ম্যাচ শেষে আলকারাজ বলেছেন, ‘আমার যে কেমন লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। মিয়ামিতে মাস্টার্স শিরোপা জয় করা সত্যিই বিশেষ কিছু।’ মাত্র এক ঘন্টা ৫২ মিনিটের লড়াইয়ে ফাইনাল জয় করেন আলকারজ।

প্রথম সেটে ৪-১ গেমে পিছিয়ে থেকেও নিজেকে লড়াইয়ে ফিরিয়ে আনেন এই তরুন স্প্যানিয়ার্ড। ম্যাচ শেষে তাই কাসপারের প্রশংসা করতে ভুল করেননি। বিশেষ করে কাসপারের ফোরহ্যান্ড শটগুলো খুব বেশী ভুগিয়েছে আলকারাজকে। এনিয়ে এ বছর দ্বিতীয় এটিপি শিরোপা জয় করলেন আলকারাজ। সব মিলিয়ে ক্যারিয়ারে এটি তৃতীয় শিরোপা। এর আগে ফেব্রুয়ারিতে রিও ওপেন ও গত বছর জুলাইয়ে ক্রোয়েশিয়া ওপেনেও শিরোপা জয় করেছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com