1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

আব্দুল হান্নান এসআইবিএল সিকিউরিটিজের নতুন ব্যবস্থাপনা পরিচালক

  • আপডেট : মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ৫.৩২ পিএম
  • ২৪০ Time View
Sisbl

এসআইবিএল সিকিউরিটিজ লিমিটেড- এর নতুন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী হিসেবে নিযুক্ত হয়েছেন সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান । সম্প্রতি তিনি সোশ্যাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি পান।

এর আগে তিনি ২০১৭ থেকে একই ব্যাংকে এসইভিপি ও কোম্পানি সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আল আরাফাহ ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেও কোম্পানি সচিব,  মানবসম্পদ বিভাগের প্রধান এবং ব্র্যান্ডিং ও মার্কেটিং বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।

১৯৯১ সালে আল-বারাকা ব্যাংকে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। ব্যংকিং সেক্টরে ২৭ বছরেরও বেশি সময় কাজ করার ফলে তিনি ব্যাংক ও পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করেছেন।

কোম্পানি সচিবের পাশাপাশি তিনি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী কমিটি, বোর্ড অডিট কমিটি এবং ঝুঁকি ব্যবস্থাপনা কমিটিরও সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। জনাব খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে বি.কম এবং এম.কম সম্পন্ন করেন।

আবদুল হান্নান খান দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা ও সেমিনারে অংশ গ্রহণের জন্য যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, জার্মানি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং নেপাল ভ্রমণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com