1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

নিত্যপণ্যের দাম না কমা পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাবো

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৪.১৮ পিএম
  • ৩০৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ১৯ মার্চ মঙ্গলবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে চাল ডাল তেলসহ নিত্যপণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভাসানী অনুসারী পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তৃতায় সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু উক্তরূপ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকারের মদদপুষ্ট ব্যক্তিরাই সিন্ডিকেট করে বাজার নিয়ন্ত্রণ করে ইচ্ছামত দ্রব্যের মূল্যবৃদ্ধি করে চলছে। অন্যদিকে সরকারের কর্তাব্যক্তিরা মূল্যবৃদ্ধি নিয়ে ইচ্ছামত লাগামহীন বক্তব্য দিয়ে যাচ্ছে।

এদিকে সাধারণ মানুষ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে অসহায় জীবন যাপন করছে। জনগণের দুঃখ দুর্দশা লাঘবে সরকারের সুনির্দিষ্ট কোন পরিকল্পনা নেই। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অব্যাহত মূল্যবৃদ্ধিতে গরীব অসহায় মানুষ অনাহারে-অর্ধাহারে জীবন যাপন করছে। তিনি সরকারকে অবিলম্বে সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অন্যথায় ভূক্তভোগী সাধারণ জনগণকে সাথে নিয়ে রাজপথে অবস্থান করবেন।

ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান হাবিব এর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন সংগঠনের সদস্য সচিব ড. আবু ইউসুফ সেলিম, যুগ্ম আহ্বায়ক বাবুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা আহসান হাবিব, নারী নেত্রী সাহানা বেগম ও সোনিয়া আক্তার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com