1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
Title :
জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৩ হাজার ২৮০ কোটি টাকা অগ্রণী ব্যাংকের পর্ষদ থেকে ৩ পরিচালক বাদ, নিয়োগ পেলেন ৪ নতুন দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ২ লাখ ৫০ হাজার ৪৫১ শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র: নেপথ্যে লাভার খালেদ আবারও নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এএসআই জহিরুল ইসলাম কুমিল্লা কান্দিরপাড়ে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে সিলভার আলী ও কাজী টাওয়ারের কাজ বন্ধের নির্দেশ নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা তরুণ ক্রিয়েটর, ট্রেন্ডসেটার ও চেঞ্জমেকারদের ক্ষমতারয়নের লক্ষ্যে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর অনবোর্ড করেছে অপো

উত্তরবঙ্গের ট্রেনযাত্রীদের জন্য দুঃসংবাদ

  • আপডেট : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ১১.১৪ এএম
  • ২৫৭ Time View

পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় সৃষ্ট শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন রাজশাহী, পঞ্চগড় ও রংপুরসহ উত্তরবঙ্গের যাত্রীরা। এ শিডিউল বিপর্যয় মঙ্গলবার (১৯ মার্চ) সারাদিনই থাকবে বলে জানিয়েছেন ঢাকার স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুতির ঘটনায় আজ সারাদিন ট্রেনের শিডিউল বিপর্যয় হবে। তবে আগামীকাল বুধবার (২০ মার্চ) থকে এ বিপর্যয় কেটে যাবে।

বঙ্গবন্ধ‌ু সেতুপূর্ব রেল‌স্টেশ‌ন এলাকায় সোমবার (১৮ মার্চ) রাত ৯টার দি‌কে পঞ্চগড় থে‌কে ছে‌ড়ে আসা পঞ্চগড় এক্স‌প্রেস ট্রেনের এক‌টি বগির চার‌টি চাকা লাইনচ‌্যুত হয়। ট্রেনের চাকার ত্রু‌‌টির কার‌ণে এই লাইনচ‌্যুত হওয়ার ঘটনা ঘ‌টে। উদ্ধারকারী ট্রেন এসে চাকা অপসারণ করলে রাত আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তাই শিডিউল বিপর্যয়ে দুর্ভোগের শিকার হয়েছেন কয়েক হাজার যাত্রী।

দুর্ঘটনা কবলিত ট্রেনটির রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ছাড়ার কথা ছিল রাত সাড়ে ১১টায়। পরে সেই ট্রেন কমলাপুরে আসে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে। ১০ ঘণ্টারও বেশি শিডিউল বিপর্যয়ের পর সকাল ১০টার দিকে ট্রেনটি কমলাপুর ছেড়ে যায়।

লাইনচ্যুতির ঘটনায় রেল চলাচল পুনরায় স্বাভাবিক করতে ৫ ঘণ্টা দেরি হওয়ায় সৃষ্টি হয় এই শিডিউল বিপর্যয়। এর ফলে পঞ্চগড় এক্সপ্রেস ছাড়াও শিডউল বিপর্যয়ের কবলে পড়েছে আরও বেশ কয়েকটি উত্তরবঙ্গের ট্রেন। যেগুলো সকাল থেকে উত্তরবঙ্গের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও এখনও ঢাকায় এসেই পৌঁছাতে পারেনি।

কমলাপুর রেলস্টেশন ঘুরে যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে। অনেকেই সারা রাত স্টেশনে শুয়ে বসে পার করেছেন। রোজার মাস হওয়ায় যাত্রীদের ভোগান্তি আরও বেশি। যাত্রীদের অভিযোগ, এই দীর্ঘ ভোগান্তির সময়ে কর্তৃপক্ষ থেকে তাদের জানানো হয়নি কোনো তথ্যই। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com