1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Title :
জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৩ হাজার ২৮০ কোটি টাকা অগ্রণী ব্যাংকের পর্ষদ থেকে ৩ পরিচালক বাদ, নিয়োগ পেলেন ৪ নতুন দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ২ লাখ ৫০ হাজার ৪৫১ শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র: নেপথ্যে লাভার খালেদ আবারও নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এএসআই জহিরুল ইসলাম কুমিল্লা কান্দিরপাড়ে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে সিলভার আলী ও কাজী টাওয়ারের কাজ বন্ধের নির্দেশ নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা তরুণ ক্রিয়েটর, ট্রেন্ডসেটার ও চেঞ্জমেকারদের ক্ষমতারয়নের লক্ষ্যে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর অনবোর্ড করেছে অপো

তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা

  • আপডেট : সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১০.২০ পিএম
  • ১৯৭ Time View

গত কয়েকদিন ধরে গরমের প্রভাব বেড়েছে। রাঙ্গামাটি, নীলফামারী ও চট্টগ্রামের সীতাকুণ্ডের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বসন্তের হিমেল বাতাসে রাতে কিছুটা ঠান্ডা অনুভূত হচ্ছে।

সোমবার (১৮ মার্চ) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে নীলফামারীর সৈয়দপুর, চট্টগ্রামের সীতাকুণ্ড ও রাঙ্গামাটিতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যথাক্রমে ২৪ ডিগ্রি ও ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

এ দিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

প্রথম দিনে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

দ্বিতীয় দিনের পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

তৃতীয় দিনে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

তবে বর্ধিত পাঁচ দিনের বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে এবং তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com