1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Title :
আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত মুক্তচিন্তার দেয়াল ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব: মু. জোবায়েদ মল্লিক বুলবুল যুবদল নেতা শওকত আলী রিয়াজের নেতৃত্বে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল জান্নাতুল টুম্পার নির্দেশনায় প্রথমবার অভিনয়ে তমালিকা ও সাঈদ বাবু জমে উঠেছে গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন ফেসবুকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে পোস্ট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকে মারধরের অভিযোগ ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত

শিক্ষাপ্রতিষ্ঠানের গবেষণা অনুদান করমুক্ত

  • আপডেট : সোমবার, ১৮ মার্চ, ২০২৪, ১০.৩৫ এএম
  • ২৪০ Time View

বিশ্ববিদ্যালয়, কলেজ বা গবেষণা প্রতিষ্ঠানের জন্য আসা যেকোনো প্রকারের গবেষণা অনুদানকে শর্ত সাপেক্ষে করমুক্ত সুবিধা দেওয়া হয়েছে।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সই করা এক আদেশে এ সুবিধা দিয়ে গত ১৪ মার্চ নির্দেশনা জারি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে, যা ২০২৬-২০২৭ করবর্ষ পর্যন্ত বলবৎ থাকবে।

রবিবার (১৭ মার্চ) এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আদেশে বলা হয়েছে, কোনো বিশ্ববিদ্যালয়, কলেজ বা গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা পরিচালনার উদ্দেশ্যে বাংলাদেশের বাইরের কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে গৃহীত যেকোনো প্রকারের গবেষণা অনুদানকে শর্ত সাপেক্ষে ওই বিশ্ববিদ্যালয়, কলেজ বা গবেষণা প্রতিষ্ঠানের মোট আয় পরিগণনা থেকে বাদ দেওয়া হলো।

শর্ত হলো– সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, কলেজ বা গবেষণা প্রতিষ্ঠানকে জাতীয় রাজস্ব বোর্ড থেকে কর অব্যাহতির সমর্থনে অব্যাহতি সনদ গ্রহণ করতে হবে।

এনবিআরের এমন উদ্যোগ গবেষকদের আরও বেশি কাজে উৎসাহিত করার পাশাপাশি জ্ঞানভিত্তিক দেশ গঠনে সহায়তা করবে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com