1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

বঙ্গবন্ধু লেখক জোট তামিজী প্রেসিডেন্ট শিহাব সেক্রেটারি জেনারেল

  • আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪, ১০.৩৯ পিএম
  • ৪৪১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ১৭ মার্চ ২০২৪ রোববার বিকাল ৪টায় ঢাকাস্থ জাগ্রত মঞ্চে বঙ্গবন্ধু লেখক জোট কর্তৃক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিন উদযাপন, ইফতার মাহফিল ও ৭ম ত্রিবার্ষিক কাউন্সিল ২০২৪ অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজী এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের উপ-সচিব বিশিষ্ট লেখক হরিদাস ঠাকুর। এছাড়াও জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে অধ্যাপক ড. মু. নজরুল ইসলাম তামিজীকে প্রেসিডেন্ট ও জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলমকে সেক্রেটারি জেনারেল করে ৭১ সদস্যবিশিষ্ট বঙ্গবন্ধু লেখক জোট ২০২৪-২০২৭ মেয়াদী কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়।  

শতাধিক নিবন্ধিত, জাতীয় ও অনিবন্ধিত লেখক সংগঠনসমুহের এ জোট এ ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ পুলিশের ডিআইজি(অব.) বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, অধ্যাপক ড. হামিদা খানম (ঢাকা বিশ্ববিদ্যালয়), ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা কাপ্তান নূর, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আবদুল জলিল চৌধুরী, কবি মো. তোফাজ্জল হোসেন, বরিশাল বিএম কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড. আমিনুল হক, বীর মুক্তিযোদ্ধা নাহিদ রোকসানা, ড. এম শহীদুল ইসলাম এডভোকেট, মো. রুহুল আমীন, অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক, কথাসাহিত্যিক জয়শ্রী দাস, কবি জামসেদ ওয়াজেদ, কবি ও গবেষক প্রদীপ মিত্র, কবি ও সম্পাদক অশোক ধর, যোগাচার্য ড. শংকর তালুকদার, অধ্যাপক মাসুদা তোফা, কবি ও সম্পাদক আবদুর রশীদ চৌধুরী, অধ্যাপক ড. শহীদ মঞ্জু।

জয়েন্ট সেক্রেটারি জেনারেল পদে নির্বাচিত হয়েছেন সব্যসাচী লেখক ফারুক প্রধান, কবি শিপন হোসেন মানব, কবি জামান ভুঁইয়া, কবি হালিমা বেগম, কবি মতিউল মাওলা, কবি সুবর্ণা দাস, কবি ফারহানা আইরিন, কবি মাঈনুদ্দীন, নাট্যজন হাসান মহারথী। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন কবি পল্লব রিভুলেট, কবি জাফর সেলিম, কবি মৃণাল চৌধুরী সৈকত, কবি জান্নাতুল ফেরদৌসী, কবি ইকবাল হোসেন।

এছাড়াও দপ্তর সম্পাদক পদে ড. মাহবুবুর রশীদ, প্রকাশনা সম্পাদক পদে মো. জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক পদে কবি ইলোরা সোমা, বাউল কল্যাণ সম্পাদক পদে বাউল কবি বেলাল, কবিকল্যাণ সম্পাদক পদে কবি রোকেয়া সুলতানা মুন্নী, সমাজকল্যাণ সম্পাদক পদে মাওলানা মো. সাইফুল ইসলাম, নারীকল্যাণ সম্পাদক পদে হাসিনা সুলতানা, শিশুকল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ নাজমুল হাসান, মানবকল্যাণ সম্পাদক পদে সানোয়ার বিন মুসা, সাংস্কৃতিক সম্পাদক পদে চিত্রনায়িকা সৈয়দা কামরুন্নাহার শাহনুর, নির্বাহী সদস্য পদে কবি তৌহিদুল ইসলাম কনক, কবি আফরোজা কনা, কবি শাহানা সুলতানা, রুনা চৌধুরী, কবি জাকিয়া সুলতানা, কবি রওনক বিশাকা শ্যামলী, কণ্ঠশিল্পী তানিয়া, কবি নাদিরা খানম, কবি জেবুননেছা মিনা,  নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে বক্তাগণ বঙ্গবন্ধুর কাঙ্খিত সোনার বাংলা দর্শন তথা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে লেখক সমাজের প্রশংসনীয় ভূমিকা রাখার বিষয়ে জোর দেন। ইফতার মাহফিলের পর দোয়া অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com