1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
Title :
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগে তফসিল: ইসি আজ পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধুর কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

লিঙ্গ বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশের নাগরিক

  • আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ৯.২৪ পিএম
  • ২৩২ Time View

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কে শহর কিংবা গ্রামবাসী, নারী-পুরুষ কিংবা তৃতীয় লিঙ্গ সেটি বিবেচ্য নয়, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এর মধ্যে সরকার যার যার যোগ্যতা অনুযায়ী ব্যবস্থা করবে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেবে।

শনিবার (১৬ মার্চ) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, আপনারা (তৃতীয় লিঙ্গ) সামাজিকভাবে পিছিয়ে আছেন। সে জায়গা থেকে আপনাদের এগিয়ে নিতে হবে। আর সেজন্য আমাদের চেষ্টা অব্যাহত। আমরা চাই আপনাদের যেসব প্রতিবন্ধকতা ও সমস্যা রয়েছে তা দূর করে আপনাদের সামর্থ্য অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে এগিয়ে যাবেন। আমরা সবাই মিলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবো।

উপস্থিত তৃতীয় লিঙ্গদের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রী বলেন, আপনাদের প্রধান সমস্যা আবাসন। সেই সমস্যা সমাধানে আমরা জমি খুঁজছি। যেখানে আপনারা একসঙ্গে থাকবেন এবং একইসঙ্গে বিভিন্নভাবে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আপনারা আট উপজেলায় কতজন সংখ্যায় আছেন এবং কীভাবে থাকতে চান সেই তথ্য দিলে আমরা সেভাবে ব্যবস্থা করবো।

দীপু মনি বলেন, আপনাদের চিকিৎসার জন্য আপনারা সরাসরি জেলা সদর হাসপাতালে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও চিকিৎসার ব্যবস্থা হবে। প্রশিক্ষণ গ্রহণ করলে সংশ্লিষ্ট বিষয়ে সরঞ্জামের জন্য সুদমুক্ত ঋণের ব্যবস্থা করে দেওয়া হবে। ইতোমধ্যে আপনাদের চাকরির জন্য অনেকেই দৃষ্টান্ত স্থাপন করেছেন। সরকারি চাকরির ক্ষেত্রে নিয়ম অনুসরণ করে যদি আপনারা যোগ্যতা অর্জন করেন তাহলে অবশ্যই চাকরি পাবেন।

চাঁদপুর জেলা প্রশাসন ও জেলা সমাজ সেবা কার্যালয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নবিষয়ক ডকুমেন্টারি ও অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী প্রমুখ।

মুক্ত আলোচনায় তৃতীয় লিঙ্গদের পক্ষে বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য দেন দলনেত্রী মৌসুমী, তামান্না চৌধুরীসহ অন্যরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com