1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Title :
ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৩ হাজার ২৮০ কোটি টাকা অগ্রণী ব্যাংকের পর্ষদ থেকে ৩ পরিচালক বাদ, নিয়োগ পেলেন ৪ নতুন দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ২ লাখ ৫০ হাজার ৪৫১ শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র: নেপথ্যে লাভার খালেদ আবারও নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এএসআই জহিরুল ইসলাম

সবকিছুতেই সরকারের ওপর নির্ভরশীল হওয়া যাবে না

  • আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ২.১৯ পিএম
  • ২৩৯ Time View

সবকিছুতেই সরকারের ওপর নির্ভরশীল না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলন, আমার মনে হয়, আমরা নাগরিকরা এবং পুরো সমাজের সবাই যদি একসঙ্গে একটা উদ্যোগ নেই, তাহলে সেটা সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

শনিবার (১৬ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশন ও গুলশান সোসাইটির যৌথ উদ্যোগে গুলশান লেক পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন সালমান এফ রহমান।

তিনি বলেন, আমাদের কমিউনিটিকে সবকিছুতে সম্পৃক্ত করা খুব প্রয়োজন। সবকিছু সরকারের ওপর নির্ভরশীল হওয়া যাবে না।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা আরও বলেন, আমি মনে করি আমাদের লেকগুলো এত সুন্দর, এগুলোকে যদি আবার জীবিত করতে পারি, তাহলে অনেক কিছু করার ইস্কোপ আছে। আর এটা করা সম্ভব। এটা একটা উদ্যোগের ব্যাপার।

রাজধানীর খালগুলো দেখার দায়িত্বে রাজউক থাকলেও এগুলো সিটি করপোরেশনকে বুঝিয়ে দেওয়ার দাবি জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

এ বিষয়ে সালমান এফ রহমান বলেন, যে দাবি জানানো হয়েছে এ বিষয়ে আমি প্রধানমন্ত্রীর অফিসে একটা মিটিং ডাকবো। সেখানে রাজউক, সিটি করপোরেশন, আমাদের সোশ্যাল সোসাইটি এবং ওয়াসাকে ডাকবো। কারণ ওয়াসা সব সময় বলে যে, আমাদের ড্রেনেজ আছে আবার নেই। তাই আমার মনে হয়, একটা সমন্বয় করে কাজগুলো করতে হবে। এটা আমি করবো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাতসহ বিভিন্ন দূতাবাস থেকে আমন্ত্রিত অতিথিরা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com