1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
Title :
সফল চীন সফরের জন্য প্রধানমন্ত্রীকে ন্যাপ ভাসানীর অভিনন্দন পরিবেশবান্ধব প্যাকেজিংয়ে নতুন দিগন্ত; ব্র্যাক এন্টারপ্রাইজেসের গ্রিনপ্যাক কারখানার উদ্বোধন কমিউনিটি ব্যাংকে পরিশোধ করা যাবে পল্লী বিদ্যুতের বিল; বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি শেষ আটে কাদের পেল আর্জেন্টিনা, খেলা কবে ও কখন নড়াগাতীতে পরকিয়ার টানে প্রবাসীকে বিয়ে, ভেঙ্গে যেতে বসেছে দুটি সংসার চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি

আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র না দেখালে জরিমানা

  • আপডেট : শনিবার, ১৬ মার্চ, ২০২৪, ১১.০৮ এএম
  • ২৬২ Time View

সহজে দৃষ্টিগোচর হয় এমন স্থানে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র প্রদর্শন না করলে ৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে ব্যবসায়ীদের।

কারণ ব্যবসা প্রতিষ্ঠানে আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র ঝুলিয়ে রাখা বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আর নির্দেশ অমান্য করা হলে ব্যবসা প্রতিষ্ঠানকে ওই জরিমানা দিতে হবে।

গত বুধবার (১৩ মার্চ) জরিমানার হার নির্দিষ্ট করে আদেশ জারি করেছে এনবিআর। সংস্থাটির সদস্য (কর ব্যবস্থাপনা ও মানবসম্পদ বিভাগ) সৈয়দ মোহাম্মদ আবু দাউদ সই করা আদেশ সূত্রে এসব তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, আয়কর আইনের ২৬৫ ধারায় আয়কর রিটার্ন জমা দেওয়ার প্রমাণপত্র ঝুলিয়ে রাখার বিধান রয়েছে। ব্যবসার স্থানে দৃষ্টিগোচরভাবে রিটার্ন জমার প্রমাণপত্র ঝুলিয়ে না রাখলে উপ-কর কমিশনার জরিমানা করতে পারবেন। জরিমানার পরিমাণ হবে পাঁচ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত।

সব ব্যবসা প্রতিষ্ঠানে, যাদের আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক; তারা রিটার্ন জমার প্রমাণপত্র ঝুলিয়ে রাখছে কি না তা নিশ্চিত করতে অঞ্চলগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে আদেশে।

প্রসঙ্গত, কোম্পানি শ্রেণির করদাতার ২০২৩-২৪ কর বছরের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়। এর আগে কোম্পানি শ্রেণির আয়কর দাখিলের সময় শেষ ছিল ২৮ ফেব্রুয়ারি। তবে অনেক কোম্পানিসহ এফবিসিসিআই সময় বৃদ্ধির আবেদনের পরিপ্রেক্ষিতে ওই সময় বৃদ্ধি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com