1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

ভৈরবে ক্রয়কৃত জমি দখল না দিয়ে উল্টো হয়রানির অভিযোগ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, ১০.৪০ এএম
  • ৪০৯ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ক্রয়কৃত জমি দখল না দিয়ে উল্টো হয়রানির করছে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগকারী মো: ইদু মিয়া উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের মৃত আঃ আলীর ছেলে। 

অভিযুক্তরা হলো মধ্যেচর এলাকার মৃত চানঁ মিয়ার ছেলে মো. কামাল মিয়া, বিল্লাল মিয়া, জামাল মিয়া ও আহম্মদ মিয়া, কামাল মিয়ার ছেলে রুবেল মিয়া, রাসেল মিয়া, আহম্মদ মিয়ার ছেলে স্বাধীন মিয়া ও স্ত্রী জাহানারা বেগম, মৃত আঃ হাসিম মিয়ার ছেলে খলিল মিয়া, বিল্লাল মিয়ার ছেলে জুয়েল মিয়া ও খলিল মিয়া ছেলে তোশীন মিয়া। এ ছাড়াও অজ্ঞাত ২০/২৫ জন রয়েছে। 

সরেজমিনে গিয়ে জানা যায়, গোছামারা গ্রামের ইদু মিয়া মধ্যেচর গ্রামের কামাল মিয়া, বিল্লাল মিয়া ও সিরাজ মিয়ার কাছ থেকে দুই দাগে ৭.৫৪ শতাংশ জমি ক্রয় করেন। জমি ক্রয়ের সাথে জমিতে একটি টিন সেটের ঘর ছিল। ঘরটির মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ লক্ষ টাকা। কিন্তু কামাল ও মিয়া বিল্লাল মিয়া জমি বিক্রির পর থেকে নানান ভাবে হয়রানী করছে। তারা ১০ মার্চ কিছু দুস্কৃতিকার্রীদের নিয়ে বিক্রিত ঘরটি ভেঙ্গে নিয়ে যায়। এছাড়াও অন্যান্য ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন জিনিস পত্রাধি নিয়ে যায়। 

এ বিষয়ে অভিযোগকারী ইদু মিয়া বলেন, আমি ন্যায্য টাকা দিয়ে জমি ক্রয় করেছি। কিছু দুস্কৃতিকারীদের নিয়ে বিল্লাল মিয়া ও কামাল মিয়া আমার বাড়ি ঘর লুটপাট ও ভাঙচুর করেছে। উল্টো জমি না বুঝিয়ে দিয়ে হুমকি দামকি দিয়ে হয়রানী করছে। এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসার ও ভৈরব থানা বরাবর অভিযোগ দায়ের করেছি। তারা আমায় প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। 

এ বিষয়ে অভিযুক্ত বিল্লাল মিয়া জানান, আমরা জমি বিক্রি করেছি। কিন্তু এখনো তাদের জমি বুঝিয়ে দেয়নি। রাস্তায় আমাদের আধা শতাংশ জমি নিয়ে গেছে। ইদু মিয়া রাস্তা ছাড়া সমস্ত জায়গা দখল করছে। আমাদের ভাইদের সব অংশও বিক্রি করিনি। বাড়ির পিছনে আমার ভাই থাকে। আমার ভাইয়ের চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে। ইদু মিয়া মনগড়া ভাবে আমাদের বিক্রিত জায়গা থেকে বেশি জমি দখল করে রেখেছে। 

এ বিষয়ে স্থানীয় মেম্বার আল আমিন বলেন, ইদু মিয়া জমি ক্রয় করারর বিষয়টি আমি জানি। কিন্তু যারা বিক্রি করেছে তারা আমার সাথে যোগাযোগ করেনি। দু’দিন আগে তারা কিছু দুস্কৃতিকারী নিয়ে এসে ভাঙচুর ও লুটপাট করেছে শুনেছি। আমি এসে তাদের পায়নি। তবে তাদের জমি নিয়ে আদালতে মামলা চলছে। 

এ বিষয়ে ভৈরব থানা অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, ইদু মিয়ার সাথে বিল্লালগং দের জমি নিয়ে দ্বন্দ্বের অভিযোগ পেয়েছি। তাদের জমি নিয়ে আদালতে মামলা চলছে। উভয় পক্ষকে দ্বন্দ্ব না জড়াতে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com