1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
Title :
অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন, ৪৫ দিন আগে তফসিল: ইসি আজ পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সিলেটে চির বিদায় এক সাথে তিন বন্ধুর কুমিল্লা নগরীতে ফুটপাতে হকার বসিয়ে ভাড়া, ৮ প্রতিষ্ঠানের লাইসেন্স স্থগিত পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়টার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং কুমিল্লায় ইংরেজি ১ম পত্রের পরীক্ষায় অনুপস্থিত ২৩৩৬, বহিষ্কার-৮

তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা

  • আপডেট : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ১০.২৬ পিএম
  • ১২৩ Time View

আবহাওয়ার ৭২ ঘণ্টার বর্ধিত পূর্বাভাস বলছে আগামী কয়েকদিন বৃষ্টি হবে। তবে এ সময় তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় দেয়া পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার বার্তায় বলা হয়, খুলনা এবং বরিশাল বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ সৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

এদিকে বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কুমিল্লা এবং নোয়খালী অঞ্চলসহ ঢাকা, খুলনা, বরিশাল এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।  

আর বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আর বর্ধিত ৫ দিনের পূর্বাভাস বলছে, বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবনতা হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা বাড়তে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com