1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Title :
বিওয়াইডি (BYD) গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে ১৭ পদে, ৪৭ জনের মনোনয়নপত্র গ্রহণ নবীনগরের গোলাপীকে শাহবাগের ফুটপাট থেকে নিয়ে নিজ গ্রামে ঘর করে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগর পশ্চিমাঞ্চল প্রেসক্লাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু মেধাবী শিক্ষার্থীরাই আগামি দিনে দেশ ও সমাজের নেতৃত্ব দিবে: প্রতিমন্ত্রী টুকু ভৈরবে সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে সংবাদ সম্মেলন ৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

পরিবেশ দূষণে শাস্তির বিধান রেখে ‘মোংলা বন্দর বিল’ পাস

  • আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ৯.২৪ পিএম
  • ২৪২ Time View
parlament-1

পরিবেশ দূষণের জন্য কঠোর শাস্তির বিধান রেখে সংসদে ‘মংলা বন্দর বিল, ২০২২’ পাস হয়েছে। সোমবার নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

বিলটি চালনা বন্দর কর্তৃপক্ষ অধ্যাদেশ ১৯৭৬ বাতিলের কারণ এটি সামরিক শাসনামলে জারি করা হয়েছিল।

বিলে বলা হয়, পানি, ভূমি ও উপকূল দূষণ করে পরিবেশের ক্ষতি করার শাস্তি এক বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হয়েছে। বিদ্যমান অধ্যাদেশে শাস্তি হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা।

বিলে সংযোজিত নতুন বিধান অনুযায়ী, বন্দরের টোল, ফি ও অন্যান্য চার্জ ফাঁকি দেয়ার শাস্তি এক বছরের জেল বা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

কেউ আইন অমান্য করলে ছয় মাসের কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। বিদ্যমান অধ্যাদেশে শাস্তি মাত্র ছয় মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা।

এছাড়া ‘অভ্যন্তরীণ জলযান’, ‘টার্মিনাল’, ‘বার্থ’, কন্টেইনার মালবাহী স্টেশন ও ‘লিজ’-এর মতো কিছু নতুন পরষেবা বিলে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিল অনুযায়ী, বন্দর পরিচালনার জন্য সাত সদস্যের একটি বোর্ড থাকবে। বিদ্যমান অধ্যাদেশে বোর্ডের সদস্য সংখ্যা চার জন।

বন্দর কর্তৃপক্ষ বিশেষ আদেশের মাধ্যমে সীমাবদ্ধ বন্দর এলাকা ঘোষণা করতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com