1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০২৪, ৫.১০ পিএম
  • ৩০৭ Time View

চুয়াডাঙ্গা প্রতিনিধি: ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল নেশা ছেড়ে খেলতে চল  এই স্লোগান কে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার জনপ্রিয় বিদ্যাপীঠ কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার সকাল ১০ টা থেকে সন্ধা পর্যন্ত জমকালো আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে দিনব্যাপী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির সভাপতি দৈনিক আমার সংবাদ ও দ্যা ডেইলি পোষ্টের সম্পাদক ও প্রকাশক কেন্দ্রীয় আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটির সদস্য হাশেম রেজা।

এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন আজকের শিক্ষার্থী আগামীর ভবিষ্যত মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত সোনার বাংলা গড়তে তোমাদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে ও ভালোভাবে পড়াশোনায় মনোনিবেশ করে অশিক্ষার অন্ধকারমুক্ত ও দূর্নীতি অনিয়ম মুক্ত স্মার্ট দেশ গড়তে হবে।

তিনি আরো বলেন কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়কে জেলার মধ্যে মানসম্মত বিদ্যাপীঠ হিসেবে গড়বো, তাই এখানে কোন মাদক বা ইভটিজিং চলবে না, আমি গরিব শিক্ষার্থীদের ফ্রি পড়াশোনার সুযোগ করে দিয়েছি, যে কোন প্রয়োজনে শিক্ষার্থীদের সাথে আছি ও আগামীতে থাকবো।

এসময় বিদ্যালয়টির শিক্ষক শিক্ষিকা বৃন্দ বিদ্যালয়টির সভাপতি হাশেম রেজা কে পুরস্কার প্রদান করেন এসময় শিক্ষক শিক্ষিকা বৃন্দ বলেন হাশেম রেজার মতো সভাপতি পেয়ে আমরা ধন্য।

অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের ক্রেষ্ট ও সম্মাননা প্রদান করা হয় ও বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে স্বাগত পুরস্কার দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন কুড়ুলগাছি মাধ্যমিক বিদ্যালয়ে সকল শিক্ষক শিক্ষিকা সহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com