1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Title :
বাংলাদেশ পুলিশের সদস্যদের জন্য মোটরসাইকেল অর্থায়ন সুবিধা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক ও রয়্যাল এনফিল্ড অংশীদারত্ব জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬ অর্জন করল আকিজ এগ্রো ফিড এয়ার অ্যাস্ট্রার বিজনেস পার্টনার অ্যাওয়ার্ড পেল সহজ সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো দ্য প্রিমিয়ার ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৩০ ডিসেম্বর সিমেন্টের বাড়তি চাহিদা মেটাতে চুক্তিভিত্তিক উৎপাদনে যাচ্ছে হাইডেলবার্গ ওয়ালটন ডিজি-টেক অধিগ্রহণে নতুন শেয়ার ছাড়বে ওয়ালটন হাই-টেক কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বড়দিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভৈরবের যুবক ইতালিতে সড়ক দুর্ঘটনায় নিহত

সিলেটে প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জ চালু ব্র্যাক ব্যাংকের

  • আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ৫.৪৭ পিএম
  • ২৪০ Time View
Brac

ব্র্যাক ব্যাংকের বিশ্ব মানের প্রিমিয়াম ব্যাংকিং সেবা চালু হয়েছে সিলেটে। এটিই সিলেট শহরে ব্যাংকের প্রথম প্রিমিয়াম ব্যাংকিং সেবা।

সম্প্রতি সিলেট নগরীর জিন্দাবাজার শাখায় আনুষ্ঠানিকভাবে লাউঞ্জের উদ্বোধন করেন ব্র্যাক ব্যাংকের হেড অব প্রিমিয়াম ব্যাংকিং আবু সায়েম আনসারী এবং রিজিওনাল হেড -বরিশাল ও ঢাকা সাউথ ওয়েস্ট রিজিওন – নাকিব জামান।

অনুষ্ঠানে ব্যাংকের সিলেট রিজিওনের এরিয়া হেড শাফায়েত হুসাইন আহমেদ এবং ব্র্যাক ব্যাংকের অন্যান্য কর্মকর্তাসহ প্রিমিয়াম ব্যাংকিংয়ের গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই লাউঞ্জের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জের সর্বমোট সংখ্যা ১৯-এ পৌঁছেছে। প্রিমিয়াম ব্যাংকিং লাউঞ্জটি গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সীমাহীন এবং বিশেষায়িত সুবিধা। মূলত বিশেষ গ্রাহকদের চাহিদা ও পছন্দ অনুসারে বিশেষায়িত ব্যাংকিং সেবা প্রদান নিশ্চিত করতেই এই লাউঞ্জ।

প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকরা ডেডিকেটেড রিলেশনশিপ ম্যানেজারের পাশাপাশি বিলাসবহুল লাউঞ্জ, ওয়ান স্টপ সার্ভিস, প্রিফারেন্সিয়াল ফি এবং চার্জ, ডোরস্টেপ সার্ভিস, লাইফস্টাইল বেনিফিট, এক্সক্লুসিভ কার্ড প্রিভিলেজ, কাস্টমার ভ্যালু প্রোপোজিশন, কল সেন্টার সার্ভিসে অগ্রাধিকার ভিত্তিতে অনেক সুযোগ ও সুবিধা উপভোগ করতে পারবেন। এছাড়াও তারা কেনাকাটা, ডাইনিং, বিনোদন, স্বাস্থ্যসেবা এবং স্পেশাল ইনফিনিট, সিগনেচার এবং প্ল্যাটিনাম ক্রেডিট কার্ডে বিশেষ অফার সুবিধা পাবেন।

হেড অব প্রিমিয়াম ব্যাংকিং আবু সায়েম আনসারী বলেন, ‘গ্রাহকদের নির্দিষ্ট চাহিদা অনুযায়ী ডিজাইন করা অনন্য সেবাগুলো এখন সিলেটের গ্রাহকদেরকে স্বাচ্ছন্দ্য, মর্যাদা এবং বিশেষ সুবিধা দিয়ে তাদেরকে সমৃদ্ধির পথে আরও এগিয়ে নিয়ে যাবে। কার্যকরভাবে গ্রাহকদের আর্থিক সম্পদ তত্ত্বাবধানের পাশাপাশি তাদের বিনিয়োগ ও সঞ্চয় ব্যবস্থাপনাকে নতুন এক মাত্রা দিবে প্রিমিয়াম ব্যাংকিং।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com