1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

সালমা নারী বিশ্বকাপের সেরা একাদশে

  • আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ৪.৪০ পিএম
  • ১৭৮ Time View
Salma

নারী ক্রিকেট বিশ্বকাপ শেষে এবারের আসরের সেরা একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই একাদশে জায়গা পেয়েছেন সালমা খাতুন।

সোমবার (৪ এপ্রিল এক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করেছে আইসিসি। এবারের আসরের সেরা একাদশে সবেচেয়ে বেশি ক্রিকেটার রয়েছে অস্ট্রেলিয়ার। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের ৪ জন ক্রিকেটারকে একাদশে রেখেছে আইসিসি। তাছাড়া দক্ষিণ আফ্রিকার ৩ জন, ইংল্যান্ডের ২ জন এবং বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের এক জন ক্রিকেটার জায়গা করে নিয়েছেন এই একাদশে।

ওপেনার হিসেবে রাখা হয়েছে প্রোটিয়া লরা ওলভার্ট এবং অজি আলিসা হিলিকে। এই দলের উইকেটরক্ষকের দায়িত্বও দেয়া হয়েছে এই অজি ওপেনারকে। তিন নম্বরের গুরুত্বপূর্ণ পজিশনে খেলবেন মেগ ল্যানিং। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী এই অধিনায়কের কাধে থাকছে দলের নেতৃত্ব ভার।

এই দলের টপ অর্ডারের চার জনই অস্ট্রেলিয়ার। হিলি, ল্যানিং এর পর চার নম্বর পজিশনে খেলবেন আরেক অজি ক্রিকেটার রাচেল হেইনস। পাঁচে খেলবেন ইংলিশ অলরাউন্ডার ন্যাট সিভার। ছয়ে অস্ট্রেলিয়ান বেথ মুনি।

সাত নম্বরে রাখা হয়েছে ক্যারিবিয়ান অলরাউন্ডার হেইলি ম্যাথিউসকে। আটে আছেন প্রোটিয়া পেস বোলিং অলরাউন্ডার মারিজান কাপ। আর বোলার হিসেবে আছেন ইংলিশ সোফি একলেস্টোন, প্রোটিয়া শনিম ইসমাঈল এবং বাংলাদেশি সালমা খাতুন। আর দ্বাদশ ক্রিকেটার হিসেবে আছেন ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার চার্লি ডিন।

আইসিসির টুর্নামেন্ট সেরা একদশ: লরা ওলভার্ট, অ্যালিসা হিলি (উইকেটরক্ষক), মেগ ল্যানিং (অধিনায়ক), রাচেল হেইনস, ন্যাট সিভার, বেথ মুনি, হেইলি ম্যাথিউস, মারিজান কাপ, সোফি একলেস্টোন, সালমা খাতুন।

দ্বাদশ খেলোয়াড়: চার্লি ডিন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com