1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

জয়েই চোখ বাংলাদেশের

  • আপডেট : সোমবার, ৪ এপ্রিল, ২০২২, ১২.১৯ পিএম
  • ২০৯ Time View

ডারবান টেস্ট জিততে হলে শেষ দিনে বাংলাদেশকে আরও ২৬৩ রান করতে হবে, হাতে আছে ৭ উইকেট। আর যদি ড্র করতে হয় তাহলে অন্তত ৯০ ওভার উইকেটে থাকতে হবে। এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে প্রথমটিতেই চোখ রাখছে বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো না হলেও খালেদ মাহমুদ সুজন আশাবাদী, এই টেস্টে এখনও জয় সম্ভব।

২৭৪ রানের লক্ষ‍্য তাড়ায় চতুর্থ দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দিনের শেষভাগে বাংলাদেশের উইকেট হারানোর যে ধারা সেটি অব্যহত ছিল এদিনও। শেষ বেলায় মাত্র ৬ ওভার ব‍্যাট করেই বাংলাদেশ হারিয়েছে তিন টপ অর্ডার ব্যাটারকে। দুই ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় একেবারেই সুবিধা করতে পারেননি। আর অধিনায়ক মুমিনুল হকও সাজঘরে ফিরেছেন কেবলই বিপদ বাড়িয়ে। দিন শেষে বাংলাদেশ ৩ উইকেটে ১১ রান করেছে।

জয়ের জন্য পাড়ি দিতে হবে লম্বা পথ। তবে দল নিয়ে আশাবাদী বাংলাদেশের টিম ডিরেক্টর। তিনি বলেন, ‘কাল জিততে হলে ২৬৩ রান করতে হবে। কিন্তু ড্র করতে হলে পুরো ৯০ ওভার ব্যাট করতে হবে। আমি মনে করি, সারা দিন যদি আমরা ব্যাট করি, অবশ্যই ম্যাচ জেতার সুযোগ থাকবে। প্রথম কথা হচ্ছে, কাল সকালে কেমন শুরু করি।’

বাংলাদেশ ইতোমধ্যেই তিন উইকেট হারালেও এখনও ব্যাটিং লাইনআপে বেশ কয়েকজন ইনফর্ম ব্যাটার আছেন। অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে উইকেটে আছেন তরুণ নাজমুল হোসেন শান্ত। তাছাড়া দুর্দান্ত ফর্মে থাকা লিটন দাস-মেহেদি হাসান মিরাজরাও নিয়মিত রান পাচ্ছেন। তাই এখনও জয়েই চোখ রাখছেন সুজন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com