1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

ভৈরবে শ্রীনগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ

  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ৬.০০ পিএম
  • ৩৫৬ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে শ্রীনগর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(২৮ফেব্রুয়ারি)সকাল সাড়ে ১০ থেকে বিকেল পর্যন্ত  বিদ্যালয়ের মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ও শ্রীনগর  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড.আবুল বাশার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত হয়ে বেলুন উড়িয়ে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের উদ্ধোধন করেন ভৈরব উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু।  

উদ্ধোধক হিসেবে উপস্হিত ছিলেন প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের একান্ত সচিব মোল্লা সাখাওয়াত হোসেন সাকু। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল। সদস্য আসমা আহমেদ। ভৈরব উপজেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য কবিরুজ্জামান রুমান, শ্রীনগর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ ভূইয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাহারুল আলম বাচ্চু, শ্রীনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম মামুন। 

এছাড়াও উপস্হিত ছিলেন বিদয়ালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,শিক্ষা বৃন্দ-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ  প্রমুখ।

এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্য বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বলেন,অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। বিদ্যালয় মাঠ সাজানো হয়েছিল সুন্দর ভাবে। খেলাধুলা পাশাপাশি বিভিন্ন বিনোদন মূলক অনুষ্ঠান দর্শকদের আনন্দে ভিন্নমাত্রা যোগ করেছেন।

পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রথম,দ্বিতীয়  ও তৃতীয় স্হান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। 

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক খলিলুর রহমান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com