1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর নড়াইলে নদীভাঙন ও পরিবেশ রক্ষায় বালুর চাতাল অপসারণের দাবিতে মানববন্ধন লিফটকে পুনরায় ক্যাপিটাল মেশিনারিজ ঘোষণা ও শুল্ক যৌক্তিকীকরণের দাবি বেলিয়ার বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদর দপ্তর উদ্বোধন

  • আপডেট : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.২৬ পিএম
  • ৩০৩ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ২৭ ফেব্রুয়ারী বিকেক ৫.০টায় রাজধানীর মালিবাগ মোড়ে, শাহজালাল কমপ্লেক্স এর দশম তলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হিসেবে সংগঠনের নতুন কেন্দ্রীয় সদর দপ্তর উদ্বোধন করেন।

সংগঠনের এ দপ্তরে একই সাথে থাকবে সংগঠনের, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি, আইন ও ক্রীড়া ক্ষেত্রের প্রকল্প সমূহ সহ বঙ্গবন্ধু ফাউন্ডেশন মিলনায়তন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন স্কিল ডেভেলপমেন্ট একাডেমি,বঙ্গবন্ধু ফাউন্ডেশন স্পোর্টস একাডেমি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন স্বাস্থ্য সেবা প্রকল্প, বঙ্গবন্ধু ফাউন্ডেশন আইনসেবা কেন্দ্র এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন ললিতকলা একাডেমি সমূহের কার্যালয়।

উদ্বোধনী বক্তব্যে সংগঠনের সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন থেকে সংগঠন আরো গতিশীল হবে। সংগঠনের প্রকল্প সমূহের কার্যক্রম সারা দেশে ছড়িয়ে দেয়া হবে। এখান থেকে দেশের রাজনীতি ও অর্থনীতির উপরে নিয়মিত দৃষ্টি রেখে পর্যালোচনার মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শের ভিত্তিতে কর্মসূচি প্রণয়ন করে নতুন প্রজন্মকে ভবিষ্যতের স্মার্ট সোনার মানুষে পরিণত করার প্রচেষ্টা চালানো হবে। এ সংগঠন দেশের মানুষের চাহিদা মোতাবেক সরকার ও সমাজকে জনকল্যাণমুখী কর্মসূচি নিতে উদ্বুদ্ধ করবে। সে ক্ষেত্রে প্রয়োজনে আন্দোলন করতে হবে। সংগঠনটি বর্তমানে বঙ্গবন্ধু হত্যার নেপথ্য ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে আন্দোলন করছে। তিনি সরকারের কাছে অনতিবিলম্বে এ লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ করেন।

সাবেক পররাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে আরো বলেন এ বছর সংগঠনটির সম্মেলন হবে এবং শক্তিশালী কমিটি গঠন করে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের  প্রেরণায় শক্তিশালী স্থানীয় সরকার গঠনের দাবিতে আন্দোলনসহ দুর্নীতি ও মুনাফাখোর মুক্ত বাংলাদেশ গড়তে দেশব্যাপী আন্দোলন গড়ে তুলবে।

অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য, রাকসুর সাবেক ভিপি এডভোকেট নুরুল ইসলাম ঠান্ডু টেলিফোনে বক্তব্য দেন।

এ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি এডভোকেট ড. মশিউর মালেকের পরিচালনায় সহ-সভাপতি ডা: এম এ সালাম, এডভোকেট আব্দুল খালেক মিয়া, দেলোয়ার হোসেন, কাজী মফিজুল হক, যুগ্ম সম্পাদক রাশিদা হক কনিকা, আবুল খায়ের বাচ্চু মোল্লা, সাংগঠনিক সম্পাদক বাশেদ সিমন, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট  মনিরুজ্জামান, সহসম্পাদক ডেভিড হালদার, নাসির উদ্দিন খান, ঢাকা মহানগর দক্ষিণ এর আহব্বায়ক টিপু সুলতান, যুগ্ম আহব্বায়ক আরমান হোসেন, মহানগর উত্তরের সভাপতি ড. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ড. শহিদুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সংগঠনের  প্রতিষ্ঠাতা সদস্য, আজীবন সদস্যগণ ও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিলে সংগঠন,দেশ ও জনগণের কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন মহানগর দক্ষিণের ধর্ম বিষয়ক কমিটির প্রধান মাওলানা খাইরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com