1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় ১৬ দেশের অংশগ্রহণে ৩ সেপ্টেম্বর থেকে বসছে কসমেটিকস ঢাকা ২০২৬ চট্টগ্রামে ট্রাস্ট ব্যাংকের মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক সম্মেলন ড. ফেরদৌস আহমদ কোরেশীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বাংলাদেশে পাবজি মোবাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এমআর ই-স্পোর্টস ই-সেবায় ঝামেলা কমেনি, ইউনিয়ন-উপজেলায় নাগরিকদের ভোগান্তি জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি

থাকছে না টুজি, থ্রিজি কিংবা ফোরজি লাইসেন্স

  • আপডেট : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪, ১১.০৫ এএম
  • ২০২ Time View

মোবাইল অপারেটররা সম্প্রতি বাসাবাড়িতে তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেয়ার অনুমতি পেয়েছে। এতে থাকছে না টুজি, থ্রিজি কিংবা ফোরজি লাইসেন্সও। নতুন করে লাইসেন্স দিতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), যার আওতায় গ্রাহককে ১৪ ধরনের সেবা দিতে পারবে মোবাইল অপারেটররা।

গ্রাহকদের পঞ্চম প্রজন্মের উচ্চগতির টেলিকম সেবা দিতে ২০২২ সালের মার্চে ১২৩ কোটি মার্কিন ডলারে ১৯০ মেগাহার্জ তরঙ্গ কিনে চার মোবাইল অপারেটর। বাণিজ্যিক সেবা চালুর শর্ত দেয়া হয় ২০২৩ সালের মধ্যে। তবে সেবা চালু দূরে থাক! নীতিমালা প্রণয়নেই চলে যায় প্রায় দুই বছর। অবশেষে ৫জি সেবা চালু করতে গত ১৩ ফেব্রুয়ারি লাইসেন্স নীতিমালা প্রকাশ করে বিটিআরসি।

নীতিমালা অনুযায়ী, লাইসেন্স পাওয়ার এক বছরের মধ্যে ৫জি সেবা চালু; দ্বিতীয় বছরের শুরু থেকে স্মার্ট সিটি, স্মার্ট হোমসহ সব ধরনের ৫জি সেবা চালুর সক্ষমতা অর্জন করতে হবে মোবাইল অপারেটরদের। 

সমন্বিত এই নীতিমালা ফাইভজি’র পাশাপাশি টুজি, থ্রিজি ও ফোরজি প্রযুক্তির জন্যও প্রযোজ্য। তাই বিদ্যমান থাকা তিন লাইসেন্স একত্রিত করে ‘সেলুলার মোবাইল সার্ভিস অপারেটর লাইসেন্স’ নামে নতুন লাইসেন্স দিতে যাচ্ছে বিটিআরসি, যার মেয়াদ হবে ১৫ বছর। এতে বার্ষিক ফি দিতে হবে ১০ কোটি টাকা।

বিটিআরসির কমিশনার শেখ রিয়াজ আহমেদ সময় সংবাদকে বলেন, ফাইভজি’র জন্য আলাদা কোনো গাইডলাইন নেই। এখন নতুন করে গাইডলাইন অনুমোদন হয়েছে। এতে করে এই প্রযুক্তি আরও উচ্চগতিতে গেলেও একই গাইডলাইন দিয়ে কাজ করা যাবে।  

এই লাইসেন্সের আওতায় ভয়েস কল, তারবিহীন ব্রডব্যান্ড ইন্টারনেটসহ মোট ১৪টি সেবা দিতে পারবে মোবাইল অপারেটররা। ব্রডব্যান্ড সেবা পেতে গ্রাহকদের সিগনালের জন্য বাইরে একটি অ্যান্টেনা, ভেতরে রাউটার ও অপারেটরের কাছ থেকে সাবস্ক্রিপশন নিতে হবে।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্সের অফিসার তাইমুর রহমান বলেন, নতুন এ সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা অবশ্যই চাই যে একটা লাইসেন্সই থাকুক; সবকিছুই যাতে ওইটার মধ্যে থাকে।  

বিটিআরসির তথ্যমতে, দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা প্রায় ১৩ কোটি ১৩ লাখ, যার মধ্যে ১১ কোটি ৮৪ লাখ মোবাইল ইন্টারনেট গ্রাহক। ব্রডব্যান্ড ব্যবহার করেন ১ কোটি ২৮ লাখ মানুষ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com