1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
Title :
রূপগঞ্জে সড়ক সংস্কারে বালি ভরাট কাজের উদ্বোধন ইসলামী ব্যাংক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা চুক্তি আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে ৩,০০০ কোটি টাকার রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর ভিভো ভি৮০ লাইটঃ প্রি-অর্ডারে ভিভো-এপেক্সের বিশেষ উপহার খুলনায় সফল ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের পুরস্কৃত করল উপায় কসমেটিকস-স্কিন ও পার্সোনাল কেয়ার শিল্পে দেশি-বিদেশি বিনিয়োগের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের সম্পৃক্ত করছে ইউনিলিভার বাংলাদেশ ঢাকা দক্ষিণ সিটির রাজস্ব ও সেবা ফি আদায়ে কমিউনিটি ব্যাংকের সঙ্গে সমঝোতা টাঙ্গাইলে ‘জব ফেয়ার’ চমক, একদিনেই ২ হাজার যুবকের ভাগ্যের দুয়ার উন্মোচন! সেমস-গ্লোবালের আয়োজনে শুরু হলো চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ২৫তম টেক্সটাইল সিরিজ অফ এক্সিবিশন্স ২০২৬

উদ্বোধন হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ

  • আপডেট : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৬.১৩ পিএম
  • ২৪৫ Time View

পবিত্র রমজান মাস আসার আগেই বিশ্বের তৃতীয় বৃহত্তম মসজিদ উদ্বোধন করা হয়েছে। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অবস্থিত এই মসজিদ বিশ্বে তৃতীয় হলেও এটি আফ্রিকার সবচেয়ে বড় মসজিদ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্য গ্রেট মস্ক অব আলজিয়ার্সের নামাজের জায়গায় ১ লাখ ২০ হাজার মানুষ নামাজ পড়তে পারবেন। আলজিয়ার্সের গ্রেট মসজিদে বিশ্বের সবচেয়ে উঁচু মিনার রয়েছে—যার উচ্চতা ২৬৫ মিটার (৮৬৯ ফুট)। রাষ্ট্রীয় খরচে ২০১০ এর প্রায় পুরো দশক ধরেই একটি চীনা নির্মাণ সংস্থা দ্বারা চলেছে এই মসজিদ তৈরির কাজ।

মসজিদটির নকশায় রয়েছে আধুনিকতা ও ঐতিহ্যের সমন্বিত ছোঁয়া। এতে আলজেরিয়ার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার সঙ্গে সঙ্গে আরব এবং উত্তর আফ্রিকার সমৃদ্ধিকে ফুটিয়ে তোলা হয়েছে। মসজিদটিতে রয়েছে হেলিকপ্টার অবতরণের একটি প্যাড। একটি লাইব্রেরিও আছে এখানে। সেখানে রাখা যাবে প্রায় ১০ লাখ বই।

মসজিদের উদ্বোধন মুসলিমদের ভালো ও পরিমিতিবোধের দিকে ধাবিত করবে বলে আশা প্রকাশ করেছেন মুসলিম ওলামাদের বিশ্ব ইউনিয়নের জেনারেল সেক্রেটারি আলী মোহাম্মদ সালাবি।

আলজেরিয়ার রাষ্ট্রপতি আবদেলমাদজিদ টেবোউন মসজিদটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন। তবে মসজিদটি প্রায় পাঁচ বছর ধরেই পর্যটক এবং রাষ্ট্রীয় দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। কেবল বিলম্বিত হয়েছে এর আনুষ্ঠানিক উদ্বোধন। আসন্ন রমজানে নামাজ আদায় যাতে সম্ভব হয় সে কারণে মসজিদটি আনুষ্ঠানিকভাবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হলো।

তবে প্রকল্পটির বিলম্ব ঘিরে ছিল নানা বিতর্ক। সাত বছর ধরে নির্মাণাধীন এই মসজিদ যে স্থানে অবস্থিত সে জায়গাকে বিশেষজ্ঞরা ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছিলেন। তবে এই সতর্কতার ব্যাপারটি গতকাল রোববার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এপিএসে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বীকার করা হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com