1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
Title :
নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয় ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স ফুডস্‌ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকা পর্যন্ত প্রণোদনা, আওতায় সব ট্রেড লাইসেন্সধারী মার্চেন্ট সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলেই ৫% কর ছাড়, সময় শেষ ৩ দিনে

বিপিএলের গ্রুপপর্ব শেষে রান-উইকেটে শীর্ষে যারা

  • আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.৪৫ পিএম
  • ২৪৪ Time View

বিপিএলের দশম আসরের লিগ পর্বে দাপট দেখিয়েছে দেশি ক্রিকেটাররা। গ্রুপ পর্ব শেষে রান সংগ্রহে শীর্ষে আছেন তামিম ইকবাল। তবে প্লে অফের ম্যাচ শেষে তাকে ছাড়িয়ে যেতে পারেন তাওহিদ হৃদয় ও তানজিদ হাসান তামিম।

অন্যদিকে দল বাদ পড়লেও এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি দুর্দান্ত ঢাকার শরিফুল ইসলাম। তাকে পেছনে ফেলা কঠিনই হবে দুইয়ে থাকা সাকিব আল হাসান ও তিনে থাকা শেখ মেহেদীর জন্য।

বিপিএলের দশম আসরের লিগ পর্বের খেলা শেষ। টেবিলের সেরা চার দল এবার নামবে প্লে অফের লড়াইয়ে। রাউন্ড রবিন লিগে ১২ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রংপুর রাইডার্স। ১৬ পয়েন্ট নিয়ে এর পরেই আছে কুমিল্লা ভিক্টোরিয়ন্স। সমান ১৪ পয়েন্ট নিয়ে নেট রান রেটের ব্যবধানে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে যথাক্রমে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যলেঞ্জার্স।

লিগ পর্বের ম্যাচে দাপট দেখিয়েছে দেশি ক্রিকেটাররা। গ্রুপ পর্বের ম্যাচ শেষে শীর্ষ রান সংগ্রাহক তামিম ইকবাল। ১২ ম্যাচে ৩২.৫৮ গড়ে ৩৯১ রান করেছেন এই ওপেনার। তারপরই আছেন তাওহিদ হৃদয়। ৩৮.৩০ গড়ে এই মিডল অর্ডার ব্যাটারের সংগ্রহ ৩৮২ রান। আর ১১ ম্যাচে ৩৪.৭২ গড়ে ৩৮২ রান নিয়ে তৃতীয় স্থানে আছেন তানজিদ তামিম। এরপরই যথাক্রমে আছেন এলেক্স রস ও মুশফিকুর রহিম।

বোলিংয়েও দাপট দেখিয়েছেন দেশি ক্রিকেটাররা। ১২ ম্যাচে ২২ উইকেট নিয়ে শীর্ষে আছেন পেসার শরিফুল ইসলাম। এরপরই আছেন সাকিব আল হাসান। ১১ ম্যাচে ৬.২৩ ইকনোমি রেটে ১৭ উইকেট নিয়েছেন তিনি। তালিকায় তৃতীয় স্থানে আছেন শেখ মেহেদী হাসান। রংপুরের এই বোলার ১২ ম্যাচে নিয়েছে ১৫ উইকেট। আর ১৪ উইকেট নিয়ে চারে আছেন চট্টগ্রামের পেসার বিল্লাল খান। আর পাঁচে আছেন হাসান মাহমুদ।

হৃদয় ও তানজিদের সামনে সুযোগ প্লে অফের লড়াইয়ে ব্যাটে দ্যুতি ছড়িয়ে তামিম থেকে আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তকমাটা ছিনিয়ে নেয়ার। যদিও পথটা কিছুটা কঠিন সাকিব ও মেহেদীর জন্য। সাকিবের তুলনায় ৫ আর মেহেদীর তুলনায় ৭ উইকেট এগিয়ে আছেন শরিফুল।

আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্লে-অফ পর্বের লড়াই। প্রথম ম্যাচে এলিমিনেটরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। এই ম্যাচে জয়ী দল চলে যাবে দ্বিতীয় কোয়ালিফায়ারে। আর পরাজিত দল ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। একইদিনে প্রথম কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। জয়ী দল চলে যাবে ফাইনালে আর পরাজিত দল খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। ২৮ ফেব্রুয়ারী হবে দ্বিতীয় কোয়ালিফায়ার । ফাইনালের টিকিট কাটতে যেখানে লড়বে এলিমিনেটরের জয়ী দল ও প্রথম কোয়ালিফায়ারের পরাজিত দল। আর ১ মার্চ হবে ফাইনাল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com