1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
Title :
দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স চলছে সর্বশেষ ধাপের বাছাই, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর কমিটি ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, উভয় ইউনিটে পদ প্রত্যাশী নেতৃবৃন্দ অনেক বঙ্গভবনের পরবর্তী চাবিকাঠি ও ভূ-রাজনৈতিক সমীকরণ: ড. ইউনূস কি হতে যাচ্ছেন আগামী রাষ্ট্রপতি ? বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত ঢাকার শেওড়াপাড়ায় আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩০তম বোর্ড সভা অনুষ্ঠিত বাংলাদেশের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের জন্য ঢাকায় টোফেল এক্সপেরিয়েন্স ডে আয়োজন করল ইটিএস ৬০ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৩০০৩ কোটি টাকার নতুন আমানত সংগ্রহ এবং ৭৬৯ কোটি টাকার ক্যাশ রিকভারি আদায় Financial Statements of Unilever Consumer Care Limited

স্বপ্ন জয়ের ৯ বছর এনআরবিসি ব্যাংকের

  • আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ৫.৪০ পিএম
  • ১৭৩ Time View
NRBC-Bank-pic

এনআরবিসি ব্যাংক কার্যক্রমের ৯ বছর অতিক্রম করে ১০ম বছরে পদার্পন করেছে। স্বপ্ন জয়ের ৯বছর উদযাপন করেছেন ব্যাংকের পরিচালক ও উদ্যোক্তারা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উদ্যোক্তারা বলেন, ভিন্নধর্মী ব্যাংকিং সেবায় এনআরবিসি ব্যাংক গ্রাম-বাংলার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছে। কল্যাণমুখী এই কার্যক্রমের সঙ্গে বর্তমান পরিচালনা পর্ষদ ও ম্যানেজমেন্টর সঙ্গে আমরা একতাবদ্ধ হয়ে কাজ করছি। ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমালের সভাপতিত্বে প্রধান কার্যালয়ের আয়োজিত এ অনুষ্ঠানে প্রবাসী সকল পরিচালক ও উদোক্তারা সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল, পরিচালক এএম সাইদুর রহমান, একেএম মোস্তাফিজুর রহমান, উদ্যোক্তা মোহাম্মদ আলী চৌধুরী মামুন ও আরিফ সিকদারকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্যবস্থাপনা পরিচালক অ্যান্ড সিইও গোলাম আউলিয়া। এছাড়া ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার সারাদেশে সব শাখা ও উপশাখায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিঞা আরজু বলেন, এনআরবিসি ব্যাংক সুশাসনের মাইলফলক। ২০১৭ সালে যে ব্যাংকটি ডুবতে বসেছিল আজ সেই ব্যাংকের কার্যক্রম অন্য ব্যাংক অনুসরণ করছে।

ব্যাংকের চেয়ারম্যান এসএম পারভেজ তমাল বলেন, দক্ষ জনবল বৃদ্ধি ও প্রযুক্তিগত সেবা সম্প্রসারণের মাধ্যমে আমরা গ্রাহকদের ব্যাংকিং সেবা দিচ্ছি। শহরের পাশাপাশি গ্রামীণ জনপদে ব্যাংকিং সেবা পৌছে দিতে নিরলস কাজ করেছে ব্যাংকটির বিভিন্ন পর্যায়ের কর্মীরা।

উপশাখার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে ক্ষুদ্রঋণ দেওয়া হচ্ছে। আমরা প্রবাসীরা যে উদ্দেশ্যে ব্যাংকটি প্রতিষ্ঠা করেছিলাম গত ৯ বছরে সেই লক্ষ্য অর্জনে অনেকটাই সফল হয়েছি। আমরা চাই গ্রাম-বাংলার উন্নয়ন, ঘরে ঘরে কর্মসংস্থান। এজন্য উপশাখা, ক্ষুদ্রঋণ, পার্টনারশিপ ব্যাংকিংয়ের মাধ্যমে কাজ করছি।

২০১৩ সালের ২ এপ্রিল আনুষ্ঠানিকভাবে যাত্রা করা এনআরবিসি ব্যাংকের ২০২১ সালের ডিসেম্বর শেষে আমানতের পরিমাণ ১১ হাজার ৪৮৭ কোটি টাকা ও ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১০ হাজার ৪৮৯ কোটি টাকা। প্রতিবছরই বাড়ছে মুনাফা। গ্রামের মানুষকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিতরণ করছে সিঙ্গেল ডিজিটে ক্ষুদ্রঋণ। প্রায় ২১ হাজার গ্রাহককে ৮১৫ কোটি টাকা ক্ষুদ্র ঋণ বিতরণ করেছে।

সারাদেশে সেবা কার্যক্রমের পরিচালনার জন্য ৯৩টি শাখাসহ ৭৫০টি উপশাখা রয়েছে। উপশাখাগুলোর মধ্যে রয়েছে ভূমি রেজিস্ট্রেশন বুথ, বিআরটিএ ফিস কালেকশন বুথ ইত্যাদি। এছাড়া সারাদেশে রয়েছে ৫৯০টি এজেন্ট আউটলেট। এছাড়া দেশব্যাপী প্রায় ৮০টি এটিএম বুথ ও সিআরএম বুথ থেকে তাৎক্ষনিক ব্যাংকিং সেবা পাচ্ছেন ব্যাংকটির গ্রাহকরা। হাতের মুঠোয় ব্যাংকিং করতে রয়েছে প্লানেট অ্যাপ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com