1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
Title :
চট্টগ্রাম বন্দরের ১৬৮ কন্টেইনারের পণ্য অনলাইন নিলামে বিক্রি করবে কাস্টমস আকুর বিল পরিশোধের পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩৬.১৭ বিলিয়ন ডলারে চার বিভাগের ১৭ জেলায় বন্যার পূর্বাভাস ৪,৮০০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট, সবচেয়ে বেশি প্রভাব এক্সবক্সে ইউসিবির রাইট শেয়ার ইস্যুর অনুমোদন দিল বিএসইসি ব্লু-ওয়েলথ ফার্স্ট স্টেবল রিটার্ন ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন বিএসইসির সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এমবিএল ফাস্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা অবশেষে বদলি হলেন নড়াইলের সেই আলোচিত মৎস্য কর্মকর্তা

বৃষ্টি-তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস

  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১০.২৩ পিএম
  • ২৪৯ Time View

কেটে গেছে শৈত্যপ্রবাহ। কমেছে কুয়াশার ঘনত্ব। কাগজে-কলমে বিদয়া নিয়েছে শীত। বাড়তে শুরু করেছে তাপমাত্রাও। তবে বসন্তের হিমেল বাতাসে রাত থেকে সকাল পর্যন্ত এখনো ঠান্ডা অনুভূত হচ্ছে।

এদিকে গত কয়েকদিন বৃষ্টির কথা জানিয়ে এলেও এবার নতুন তথ্য দিল আবহাওয়া অফিস। বৃষ্টির আশঙ্কা কেটে যাবে। রাতের তাপমাত্রা কমলেও বাড়বে দিনের তাপমাত্রা। তবে এখনো কুয়াশা পড়বে।

বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে চট্টগ্রামে ৩২ দশমিক ৭ ডিগ্রি। এ সময় ঢাকার সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যথাক্রমে ১৯ দশমিক ৮ ডিগ্রি ও ২৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

প্রথম দিন নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমবে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

দ্বিতীয় দিন সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকবে। শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়বে।

তৃতীয় দিন সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য কমলেও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

বর্ধিত পাঁচ দিনে তাপমাত্রা বাড়তে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com