ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৬টি কোম্পানির ২৪ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের। কোম্পানিটির ৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা গ্রামীণফোনের ৩ কোটি ৩৫ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ২ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ফু-ওয়াং ফুড লিমিটেড।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো- আইটি কনসালটেন্টসের ২ কোটি ৪ লাখ ৪৫ হাজার, রূপালী ব্যাংকের ৮৭ লাখ ২৪ হাজার, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ৭৪ লাখ ৬৪ হাজার, ফরচুন সুজের ৬১ লাখ ৪০ হাজার, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৫১ লাখ ৭০ হাজার এবং রেনাটা লিমিটেডের ৫০ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।