1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
Title :
শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়

বিএটি বাংলাদেশের ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২, ৫.৩০ পিএম
  • ৩০০ Time View
BAt

বিএটি বাংলাদেশ এর ৪৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার (৩০ মার্চ) সকাল সাড়ে দশটায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় দেশ ও বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে উল্লেখযোগ্য সংখ্যক শেয়ারহোল্ডার এই সভায় ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে অংশগ্রহণ করেন। বিএটি বাংলাদেশের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীন উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

বার্ষিক সাধারণ সভায় শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে একমত পোষণ করেন। ২০২১ সালের আর্থিক বিবরণীর অনুমোদন, পরিচালনা পর্ষদের নির্বাচন, শেয়ার প্রতি সর্বমোট ২৭৫% নগদ লভ্যাংশ (১২৫% অন্তর্বর্তীকালীন লভ্যাংশ) অনুমোদন, সংবিধিবদ্ধ নিরীক্ষক নিয়োগ এবং কর্পোরেট গভর্ন্যান্স অডিটরদের নিয়োগ।

২০২১ সালে কোম্পানিটি মূল্য সংযোজন কর বা ভ্যাট, সম্পূরক শুল্ক এবং অন্যান্য কর হিসাবে জাতীয় কোষাগারে ২৯,০৭৮ কোটি টাকা রাজস্ব প্রদান করে, যা বিএটি বাংলাদেশকে দেশের সর্বোচ্চ করদাতার সম্মাননা প্রদান করেছে।

অধিকন্তু, কোম্পানির নারীর ক্ষমতায়ন, টেকসই কৃষি উদ্যোগ ছাড়াও নানাবিধ প্রকল্প জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সহায়তার মাধ্যমে একটি সম্ভাবনাময় বাংলাদেশ তৈরিতে অবদান রাখছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com