মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সিনা টান করে বলবেন বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, আমরাও ধানের শীষে ভোট দিয়েছি: এমপি জিলানী ঘিওরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা রামেক মৃত্যুর ২৯ শিশুর হাম শনাক্ত হয়নি: শিশু বিভাগের প্রধান গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা ভৈরবে দুই ছিনতাইকারী কে ভ্রাম্যমান আদালতের ৩ মাস করে কারাদণ্ড  পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে গেল আলহাজ্ব টেক্সটাইল দেশের প্রথম ‘অরেঞ্জ বন্ড’সহ ১,৪৫৮ কোটি টাকার ইস্যু অনুমোদন সপ্তাহের দ্বিতীয় দিনে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স সপ্তাহের দ্বিতীয় দিনে দর বৃদ্ধির তালিকায় এগিয়ে হাক্কানী পাল্প

সংরক্ষিত নারী আসনে ৮১০ মনোনয়ন ফরম বিক্রি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৪ Time View

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রথম দিনে ৮১০টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এতে দলটির আয় হয়েছে ৪ কোটি ৫ লাখ টাকা। প্রতিটি ফরমের মূল্য ছিল ৫০ হাজার টাকা।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল পৌনে ৫টা পর্যন্ত রাজধানীর গুলিস্তানের ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এসব ফরম বিক্রি করা হয়। বিকেল ৫টায় এসব তথ্য জানান আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান।

তিনি বলেন, প্রথম দিনে মোট ৮১০টি ফরম বিক্রি করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে ২৭৫টি, ময়মনসিংহ বিভাগে ৬২টি, চট্টগ্রাম বিভাগে ১৪৯টি, সিলেট বিভাগে ২৬টি, বরিশাল বিভাগে ৫৬টি, খুলনা বিভাগে ৫৭টি, রংপুর বিভাগে ৭৫টি এবং রাজশাহী বিভাগে ৯০টি ফরম বিক্রি হয়েছে।

আগামী বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টা পর্যন্ত মনোনয়ন আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ ও তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হচ্ছে। মনোনয়ন ফরম পূরণ শেষে সব বিভাগের মনোনয়নপত্র নিচতলায় জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS