পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেডে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দেওয়া হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে নিয়োগ পেয়েছেন আসিফ আহমেদ। গত ০৩ ফেব্রুয়ারি তিনি কোম্পানিটিতে নির্বাহ কর্মকর্তা হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন।