1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

বিশ্বজুড়ে গাড়ি বিক্রিতে শীর্ষস্থানে টয়োটা

  • আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪, ৪.৩৯ পিএম
  • ৩১৩ Time View

২০২৩ সালে গাড়ি বিক্রিতে নতুন রেকর্ড করেছে টয়োটা মোটর করপোরেশন। সম্প্রতি এক বিবৃতিতে এ অটোমেকার জানিয়েছে, গত বছর ১ কোটি ১২ লাখ গাড়ি বিক্রি করেছে তারা। এ নিয়ে টানা চতুর্থবার শীর্ষস্থানে নাম লিখিয়েছে বিশ্বের বৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

রেকর্ড এ বিক্রিতে অন্তর্ভুক্ত রয়েছে টয়োটার সহায়ক প্রতিষ্ঠান দাইহাৎসু মোটর করপোরেশন ও হিনো মোটর লিমিটেডের উৎপাদন। সব মিলিয়ে বিশ্বব্যাপী জাপানি এ অটো জায়ান্টের বিক্রি বেড়েছে ৭ দশমিক ২ শতাংশ।

অন্যদিকে ২০২২ সালের তুলনায় ১২ শতাংশ বেশি গাড়ি বিক্রি করে দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মান প্রতিষ্ঠান ফক্সওয়াগন। ২০২৩ সালে প্রতিষ্ঠানটির গাড়ি বিক্রির পরিমাণ প্রায় ৯২ লাখ। কভিড-১৯ মহামারীর পর এটাই তাদের রেকর্ড সর্বোচ্চ গাড়ি বিক্রি।

২০২৩ সালে টয়োটার লেক্সাস মডেলের গাড়ি বিক্রি হয়েছে সবচেয়ে বেশি। বিক্রি হওয়া গাড়ির এক-তৃতীয়াংশ গ্যাসোলিন-ইলেকট্রিক হাইব্রিড পদ্ধতির, বাকি একাংশ বিদ্যুচ্চালিত।

সপ্তাহখানেক আগে এ জাপানি কার জায়ান্ট কিছু গাড়ির শিপমেন্ট বাতিল করে। কারণ হিসেবে ডিজেল ইঞ্জিনে সমস্যার কথা বলা হয়। সম্প্রতি নিরাপত্তা বিষয়ে জালিয়াতির আশ্রয় নেয়ার জন্য তদন্তের মুখে পড়েছে দাইহাৎসু, যার প্রভাবে উৎপাদন কমাতেও বাধ্য হয়েছে প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com