1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড কেরুর ডিস্টিলারিতে রেকর্ড মুনাফা, চিনিতে অব্যাহত লোকসান ইসলামী ব্যাংকের বাংলা কিউআর লেনদেনে স্মার্টফোন জেতার সুযোগ বাংলাদেশের প্রথম বৃহত্তম অপো ফটোগ্রাফি কনটেস্ট ২০২৬-এর গ্র্যান্ড ফিনালেতে রেকর্ড ২৩ হাজারেরও বেশি সাবমিশন রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি কমিউনিটি ব্যাংক ও নগদের কৌশলগত অংশীদারিত্ব নবীনগরে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক কমিটি গঠন; আহবায়ক মুকুল, সচিব নয়ন ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন আজ

জানুয়ারিতে করোনায় ৫ জনের মৃত্যু

  • আপডেট : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪, ১১.২৩ এএম
  • ২৬৭ Time View

গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ঢাকার বাসিন্দা। এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত করোনায় পাঁচ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় ৫৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫৩ জনই ঢাকার।

এতে আরও বলা হয়, করোনা সন্দেহে ৯৩৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ১০।

এদিকে দেশে করোনার নতুন উপধরন জেএন.১–এ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। নতুন ভ্যারিয়েন্টের দ্রুত ছড়ানোর সক্ষমতা রয়েছে। এ অবস্থায় মাস্ক ব্যবহার এবং টিকা নেয়ার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের ঘোষণা দেয় সরকার। এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৪৭ হাজার ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ লাখ ১৪ হাজার ৪০৮ জন। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৯ হাজার ৪৮২ জনের মৃত্যু হয়েছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com