1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

৩ হাজার কোটি টাকার কৃষি ঋণ বিতরণ ডিসেম্বরে

  • আপডেট : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪, ৬.০২ পিএম
  • ১৪৯ Time View

গত ডিসেম্বরে কৃষি ঋণ বিতরণ কমেছে। ২০২৩ সালের ডিসেম্বর মাসে খাতটিতে ৩ হাজার ৪৬ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়। এর আগের মাসে বিতরণ করা হয়েছিলো ৩ হাজার ৩১৯ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে এ খাতে ঋণ বিতরণ কমেছে ২৭৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) এ খাতে ১৮ হাজার ৩২৬ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে। আগের বছরের একই সময়ে বিতরণ করা হয়েছিলো ১৬ হাজার ৬৭০ কোটি টাকা। অর্থাৎ সেই হিসাবে কৃষি খাতে ঋণ বিতরণ বেড়েছে ১ হাজার ৬৫৬ কোটি টাকা বা ৯ দশমিক ৯ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে ব্যাংকগুলো কৃষি ঋণের ১৭ হাজার ৭৭৯ কোটি টাকা আদায় করেছে। এর আগের অর্থবছরের একই সময়ে আদায়ের পরিমাণ ছিলো ১৬ হাজার ৪২৯ কোটি টাকা। আগের বছরের তুলনায় ঋণ পরিশোধ বেড়েছে ১ হাজার ৩৫০ কোটি টাকা বা ৮ দশমিক ২১ শতাংশ।

চলতি অর্থবছরে বাংলাদেশ ব্যাংকের বার্ষিক কৃষি ও পল্লি ঋণ বিতরণের লক্ষ্য ঠিক করেছে ৩৫ হাজার কোটি টাকা। যা গত অর্থবছরের চেয়ে ১৩ দশমিক ৬০ শতাংশ বেশি। গত অর্থবছর কৃষি ঋণের লক্ষ্য ছিল ৩০ হাজার ৮১১ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম ছয়মাসে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ঋণ বিতরণ করা হয়েছে। এসময় ৫২ দশমিক ৩৬ শতাংশ ঋণ বিতরণ করা হয়।

তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয়মাসে রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে ৬ হাজার ৫৬৮ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ হয়েছে। যার পরিমাণ পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রার ৫৪ দশমিক ৬০ শতাংশ।

অন্যদিকে বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১১ হাজার ৭৫৮ কোটি টাকা বিতরণ করা হয়েছে, যা তাদের পুরো অর্থবছরের লক্ষ্যমাত্রার ৫২ দশমিক ৩৬ শতাংশ।

ফসলের মৌসুমের ভিত্তিতে সারাবছর সমান হারে কৃষিঋণ দেওয়ার নির্দেশ রয়েছে। এরপরেও কয়েকটি ব্যাংক ঋণ বিতরণে পিছিয়ে রয়েছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ১১টি ব্যাংক লক্ষ্যমাত্রার ৩০ শতাংশ কম ঋণ বিতরণ করেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ব্যাংকগুলোকে মোট ঋণের মধ্যে ন্যূনতম ২ শতাংশ কৃষি ঋণ বিতরণ করতে হয়। কোনো ব্যাংক লক্ষ্য পূরণে ব্যর্থ হলে ওই ব্যাংককে জরিমানা গুনতে হয়।

অপরদিকে কম সুদে কৃষকদের হাতে ঋণ পৌঁছাতে এবার ক্ষুদ্র ঋণদাতা সংস্থার (এমএফআই) ওপর বেসরকারি ব্যাংকের নির্ভরশীলতা আরও কমিয়ে আনা হচ্ছে। আর এ জন্য ব্যাংকের নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে অন্তত ৫০ শতাংশ কৃষিঋণ বিতরণ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক, যা এতদিন ছিল ৩০ শতাংশ। এ ছাড়া কৃষিঋণের কত অংশ কোন খাতে দিতে হবে, তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

চলতি অর্থবছরের জন্য প্রণীত কৃ‌ষি ঋণ নীতিমালায় বলা হয়, ভবনের ছাদে বিভিন্ন কৃষি কাজ করা একটি নতুন ধারণা। বর্তমানে শহরাঞ্চলে যা বৃদ্ধি পাচ্ছে। মূলত বাড়ির ছাদে বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ফুল, ফল ও শাক-সবজির যে বাগান গড়ে তোলা হয় তা ছাদবাগান হিসেবে পরিচিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com