1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

ভৈরবে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

  • আপডেট : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪, ৫.৩৮ পিএম
  • ২৭৯ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার রসুলপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আয়োজনে শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

এসময় রসুলপুর উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক রাজীবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাদেকপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব ফজলুল হক মাস্টার। এছাড়া অতিথি হিসেবে ছিলেন সাবেক ইউপি সদস্য মো.জাবেদ মিয়া, বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য ইসরাফিল মিয়া, আসাদ মিয়া, আলিম উদ্দিন প্রমূখ।

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আজকের দিনের শিশুরাই আগামীর ভবিষৎ। শিশু শিক্ষার্থীরা বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষা গ্রহণের মাধ্যমে নিজেদের শিক্ষার ভীত গড়ে তুলবেন। কোমলমতি শিক্ষার্থীরা বিদ্যালয় হতে শিক্ষা গ্রহণ করে দেশের গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করবেন। সেজন্যই শিশুদের সঠিক ও গ্রহণযোগ্য শিক্ষার পরিবেশ গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহবান করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com