1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধে লিগ্যাল নোটিশ

  • আপডেট : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪, ৫.২০ পিএম
  • ২৫৮ Time View

লাইসেন্সবিহীন হাসপাতাল, ক্লিনিক বন্ধে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন রায়হান গাজী নামে এক আইনজীবী।

সোমবার (২৯ জানুয়ারি) তিনি এ নোটিশ পাঠান। লাইসেন্সবিহীন মেডিক্যাল, ক্লিনিক এবং হাতুড়ি ডাক্তারসহ দেশব্যাপী চিকিৎসা ব্যবস্থায় ডাক্তার, নার্স, স্টাফদের অবহেলাজনিত কারণে ক্ষতিগ্রস্থ আহত, মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না জানতে চেয়ে এ নোটিশ পাঠানো হয়।

লিগ্যাল নোটিশে বলা হয়, সম্প্রতি ঢাকা শহরসহ সারাদেশের জেলা, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন পরিষদে সংশ্লিষ্ট মেডিক্যাল চিকিৎসা বিষয়ের সনদ ব্যতিত অর্থাৎ লাইসেন্সবিহীন নামধারী ভুয়া হাতুড়ি ডাক্তার, অদক্ষ নার্স, স্টাফসহ লাইসেন্সবিহীন হাসপাতাল, ক্লিনিক, ভুয়া চেম্বারে সাধারণ সেবা প্রত্যাশী মধ্যবিত্ত, দরিদ্র অসহায় সহজ, সরল, ব্যক্তিরা চিকিৎসাসেবা নিতে গিয়ে ব্যাপক শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে।

এসব বিষয় বিবেচনা করে লিগ্যাল নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃপক্ষকে লাইসেন্সবিহীন ভুয়া ডাক্তার, অদক্ষ নার্স, স্টাফ এবং লাইসেন্সবিহীন হাসপাতাল, ক্লিনিক বন্ধ এবং আদালত ও অন্যান্য প্রচলিত আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। অন্যথায় রিট পিটিশন অথবা দেশের প্রচলিত আইনে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com