1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Title :
সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর ৬১তম বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স

পাঁচবিবিতে স্ত্রীকে হত্যায় স্বামীর যাবজ্জীবন

  • আপডেট : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪, ৮.১৬ পিএম
  • ২১৮ Time View

জয়পুরহাট জেলা প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে স্ত্রী জরিনাকে হত্যা মামলায় স্বামী আমিনুল ইসলাম বাবু (৫৫) কে যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন আদালত। এছাড়া তাকে ৫০ হাজার টাকা অর্থদÐ করা হয়।

রোববার (২৮ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক মোঃ আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলা থেকে দুইজনকে খালাস দেয়া হয়েছে। দÐপ্রাপ্ত আমিনুল ইসলাম বাবু পাঁচবিবি উপজেলার মহীপুর এলাকার মোখলেছার রহমানের ছেলে।

জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডঃ নৃপেন্দ্রনাথ মন্ডল মামলার বিবরণের বরাত দিয়ে জানান, আসামি আমিনুল ইসলাম বাবু বিভিন্ন এলাকায় চুরি ডাকাতি করতো। তার স্ত্রী জরিনা বিষয়টি নিয়ে স্বামীকে বাধা দেন ও তার বাবা মাকেও বিষয়টি জানান। এতে আমিনুল তাকে মারপিট করলে নিহতের পরিবার ১৯৯৬ সালের ২৪ এপ্রিল নালিশ ডাকেন। সে রাতের কোন একসময় আসামি জরিনাকে শ্বাসরোধে হত্যা করে ঘটনাটি ভিন্ন খাতে প্রভাবিত করার জন্য মুখে বিষ ঢেলে লাশ গোপন করার চেষ্টা করেন। পরের দিন ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ১৯৯৬ সালের ২৫ এপ্রিল নিহতের পিতা আব্দুস সোবহান বাদী হয়ে তিনজনের নামে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার সর্বশেষ তদন্ত কর্মকর্তা ডিব্#ি৩৯;র পুলিশ পরিদর্শক আলতাফুর রহমান ১৯৯৭ সালের ৫ আগস্ট আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত রোববার দুপুরে এ রায় দেন। মামলার সরকারি পক্ষের আইনজীবী ছিলেন সরকারি কৌসলি এ্যাডঃ নৃপেন্দ্র নাথ মন্ডল পিপি, উদয় সিং এপিপি। আর আসামি পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডঃ হেনা কবির।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com