1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
Title :
সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর ৬১তম বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স

পাবনায় অস্ত্র ও গুলিসহ একজন গ্রেফতার

  • আপডেট : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪, ৫.৩৪ পিএম
  • ৩২১ Time View

নিজস্ব প্রতিবেদক: পাবনায় একটি বিদেশী ওয়ান শ্যুটারগান ও ১ রাউন্ড কার্তুজসহ কোরবান শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি রাজবাড়ী জেলার কাকিলাদাইর গ্রামের দিরাজ শেখের ছেলে।

শনিবার (২৭ জানুয়ারি) রাতে তাকে পাবনা সদর উপজেলার জালালপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, পাবনা সদর উপজেলার জালালপুর এলাকায় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ অবস্থান করছেন ওই ব্যক্তি। ওই তথ্যের ভিত্তিতে কোম্পানী কমান্ডার মো. এহ্তেশামুল হক খান সেখানে অভিযান চালায়। পরে জালালপুর বাজারে নূর হোটেলের সামনে থেকে কোরবান শেখকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা করা হয়।

এ সময় তার কাছ থেকে বিদেশী ওয়ান শ্যুটারগান, ১ রাউন্ড কার্তুজ, মোবাইল ফোন ও নগদ ৪২০ টাকা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় একটি মামলা রয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করে তাকে পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন আলী জানান,  রোববার (২৮ জানুয়ারি) তাকে পাবনা জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com