1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Title :
বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্যাকেজে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি, সাথে এসেছে টেকনো ক্যামন এয়ার অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন সর্বোচ্চ ১০০% বাড়ছে সিলেট ওসমানী হাসপাতালে ডেলিভারি ওয়ার্ডে ওয়ার্ড বয় শাহীনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হরিপুরে ১৪৫ পিচ ইয়াবা ও ১০ লক্ষ টাকাসহ স্বামী-স্ত্রী আটক বাংলাদেশ ব্যাংকের সাথে ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণে চুক্তি স্বাক্ষর করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে ৩,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণে চুক্তি স্বাক্ষর করল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকের ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন চুক্তি আন্তর্জাতিক মানের আর্থিক প্রতিবেদন নিশ্চিত করতে ইউসিবির নতুন উদ্যোগ নড়াইলের পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময়

খাদ্য অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীদের সব ছুটি বাতিল

  • আপডেট : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪, ৫.২২ পিএম
  • ২৬৭ Time View

চলমান বাজার মনিটরিং ও অবৈধ মজুতবিরোধী অভিযান পরিচালনার জন্য মাঠ পর্যায়ের সব কর্মকর্তা ও কর্মচারীকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ প্রতিদিন নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে খাদ্য অধিদফতর।

রোববার (২৮ জানুয়ারি) খাদ্য অধিদফতরের প্রশাসন বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সারা দেশে ধান, চাল, আটা ও ময়দার বাজারমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে খ্যাদ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কার্যালয়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ প্রতিদিন বাজার মনিটরিং ও অবৈধ মজুতবিরোধী অভিযান চলমান রয়েছে।

এ পরস্থিতিতে চলমান বাজার মনিটরিং ও অবৈধ মজুতবিরোধী অভিযান পরিচালনার জন্য খাদ্য অধিদফতরের মাঠ পর্যায়ের সব কর্মকর্তা ও কর্মচারীকে সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনসহ প্রতিদিন নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকতে হবে।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ সিদ্বান্ত বহাল থাকবে বলেও জানিয়েছে খাদ্য অধিদফতর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com