1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

ডিএসই ও ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজের মধ্যে চুক্তি

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৫.৪০ পিএম
  • ২৩৮ Time View
DSE-Brac-EPL

দেশের অন্যতম শীর্ষ ব্রোকারহাউজ ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড তাদের নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) এর জন্য ডিএসই-এর অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস (এপিআই) ব্যবহার করার লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) রাজধানী ঢাকার নিকুঞ্জে ডিএসইর অফিসে এই চুক্তি স্বাক্ষর হয়েছে।
এর আগে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাথেও একই ধরনের চুক্তি করেছে ব্র্যাক ইপিএল।
সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

এপিআই ব্যবহার করে ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড তাদের নিজস্ব ইন্টারফেস ব্যবহার করে হাউসের ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে সরাসরি ট্রেড করতে পারবে। এছাড়াও, উভয় এক্সচেঞ্জে এপিআই শেয়ার করায় ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেড তার ক্লায়েন্টদের আরও সহজ ও উন্নত সেবা প্রদানে সক্ষম হবে।

ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ তার গ্রাহকদের উন্নত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। আর এপিআই শেয়ারিং নেতৃস্থানীয় এ ব্রোকারেজ ফার্মকে তার পরিষেবাগুলি আরও প্রসারিত করার সুযোগ করে দিবে।

ডিএসইর ব্যাবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া এবং ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আহসানুর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের হয়ে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব মইনুল ইসলাম ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লি. এর হেড অব আইটি এবং ডিএসই এর উর্ধ্বতন কর্মকর্তারাবৃন্দ।

এক্সচেঞ্জগুলি তাদের এপিআই ব্রোকারদের সাথে শেয়ার করছে যাতে তারা তাদের নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (OMS) এর সাথে শেয়ারের বেসিক ট্রেডিং সিস্টেমগুলিকে একত্রিত করতে পারে, যা পুঁজিবাজারের ডিফল্ট OMS-এর উপর চাপ কমায় এবং ব্রোকারদের তাদের ক্লায়েন্টদের কাস্টমাইজড OMS অফার সহজ করে দেয়৷

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com