1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
Title :
আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর ম্যাডস্টারস ২০২৬-এ SDG গ্র্যান্ড প্রিক্স জিতল ডিবিএল সিরামিকস-এর ‘টাইলচক’ উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র গঠনে ৩ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলে বাংলাদেশ ব্যাংক ও কমিউনিটি ব্যাংকের অংশগ্রহণ চুক্তি বাংলাদেশ ব্যাংকের ৪১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন প্যাকেজে ট্রাস্ট ব্যাংকের অংশগ্রহণ বিশ্বের প্রথম বাজার হিসেবে বাংলাদেশে উন্মোচিত হলো টেকনো ক্যামন স্লিম ৫জি, সাথে এসেছে টেকনো ক্যামন এয়ার

বাণিজ্য মেলায় একদিনে ২৬ লাখ টাকার টিকিট বিক্রি

  • আপডেট : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪, ৯.২৮ পিএম
  • ৪৮০ Time View

চিরচেনা রূপে ফিরছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চোখে পড়ার মতো দর্শনার্থীদের ভিড়। দৈনিক টিকিট বিক্রি হচ্ছে ৫ থেকে ৬ লাখ টাকার। মেলার প্রথম শুক্রবার টিকিট বিক্রি ২৬ লাখ টাকা ছাড়িয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) সকাল থেকে মেলায় দর্শনার্থী সমাগম ছিল চোখে পড়ার মতো। ক্রেতাদের সমাগম দেখে ব্যবসায়ীদের আশা বাড়বে বেচাকেনা।

এমন ছুটির দিনে কেউ আসেন পরিবার নিয়ে, কেউবা বন্ধুবান্ধবের সঙ্গে। ঘুরে দেখার পাশাপাশি কেনেন পছন্দের জিনিস। যাতায়াত ব্যবস্থা ও মেলার আয়োজনে খুশি সব বয়সী দর্শনার্থী।

এদিকে মেলার শুরুর পর প্রথম সাপ্তাহিক ছুটি শুক্রবারেও (২৬ জানুয়ারি) উপচেপড়া ভিড়। গেট ইজারাদার থেকে জানা গেছে, সাধারণত প্রতিদিন যেখানে টিকিট বিক্রি হয় ৫ থেকে ৬ লাখ টাকার, সেখানে মেলা শুরুর পর প্রথম শুক্রবার বিক্রি হয়েছে প্রায় ২৬ লাখ টাকার টিকিট।

শুরু থেকেই শীতের পোশাকে বেশি আগ্রহ ক্রেতাদের। তালিকায় পিছিয়ে ছিল ইলেকট্রনিকস ও ফার্নিচার পণ্য। ছুটির দিনে ভালো সাড়া মিলেছে এসব দোকানেও।

গত ২১ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের বাণিজ্য মেলার প্রবেশ টিকিট মূল্য গতবারের চেয়ে ১০ টাকা বাড়িয়ে ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর শিশুদের টিকিটের মূল্য ২০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৩০ টাকা। এবারের আয়োজনে বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন ও স্টলের সংখ্যা ৩৫১টি। এছাড়া দুই হলে ১৭৪টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। একই সঙ্গে থাকছে রেস্তোরাঁ, মসজিদ, ব্যাংক, এটিএম বুথ, শিশু পার্ক এবং মা ও শিশু কেন্দ্র।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com