1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
Title :
জেনারেল ইনস্যুরেন্স খাতে NAV বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি টাঙ্গাইলে দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা টাঙ্গাইলে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২ দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক নতুন বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, রিটার্নে থাকবে না হিসাব পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম সামাজিক মাধ্যমে ‘ঝুঁকিহীন আয়ের’ প্রলোভনে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ যাত্রা শুরু করলো ডিএসই তে

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ২.০২ পিএম
  • ১৫৮ Time View
Smart-Share

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রোকারেজ হাউজ হিসেবে লেনদেন শুরু করেছে স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের কনর্সান স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেড।

স্মার্ট গ্রুপের টেক্সটাইল, গার্মেন্টস,এল পি জি গ্যাস, অটোগ্যাস,রিয়েল এস্টেট,কন্টেইনার ডিপো, ইকো বোর্ড,স্মার্ট বায়ো ইনসেপ্সন,আল রাজি কেমিক্যাল, শৈশব ফ্যাশন লিঃ, প্রিন্টিং ব্যবসার সফল পদচারনার পর এবার ফিনান্সিয়াল সেক্টরে সরব উপস্হিতির জানান দিচ্ছে স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেড।

আজ বৃহস্পতিবার (৩১ মার্চ ) সকাল ১০টায় লেনদেন শুরু করেছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষ্যে তাদের চট্টগ্রামের প্রধান কার্যালয়ে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। উল্ল্যেক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জে নতুন যে ৫৮টি ট্রেক ইস্যু করেছে এর মধ্যে ১২ তম ট্রেক হিসাবে যাত্রা শুরু করছে স্মার্ট শেয়ার এন্ড সিকিউরিটিজ লিমিটেড।

স্মার্ট শেয়ার এর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জানতে চাইলে স্মার্ট শেয়ার এর ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সি ই ও নুর মোহাম্মদ বাবু বলেন, “পুজিবাজারে স্মার্ট শেয়ার নতুন নয়, আমরা গত ছয় বছর ধরে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ট্রেক হোল্ডার হিসাবে পুজিবাজারে কাজ করছি। এইবার ঢাকা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে দুই এক্সচেঞ্জেরই ট্রেক হোল্ডার হলো স্মার্ট শেয়ার।

তিনি আরো বলেন, “পুজিবাজারে নতুন বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চাই স্মার্ট শেয়ার নতুনত্ব ও বিনিয়োগকারীদের সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দেশের পুঁজিবাজারে অবদান রাখতে চাই .চট্টগ্রামের এই বৃহৎ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।এবং দেশের বাইরে শাখা খোলা এবং ও বিনিয়োগ কারীদের “ও এম এস” সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে স্মার্ট শেয়ার। সাথে সাথে আগামীর স্বপ্ন কমোডিটি মার্কেট নিয়েও কাজ করতে চাই স্মার্ট শেয়ার।

স্মার্ট শেয়ার এর রয়েছে শেয়ার বাজারের অভিজ্ঞ এবং দক্ষ কমপ্লায়েন্স টিম রয়েছে অভিজ্ঞ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট টিম যার মাধ্যমে সবসময় কাস্টমারদের আরো দক্ষ এবং নিবিড় পর্যবেক্ষন বাজার উপযোগী দক্ষ বিনিয়োগকারী তৈরীতে সহায়ক ভূমিকা পালন করবে”।

নুর মোহাম্মদ বাবু আরো বলেন, আমার বিগত ১৪ বছরের পুজিবাজারে অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন নতুন পরিকল্পনা সাজিয়ে এগিয়ে যেতে চাই স্মার্ট শেয়ার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com