1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধিকে সন্দেহজনক বলল বিএসইসি মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে নিট সম্পদ মূল্য (NAV) বিবেচনার আহ্বান লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং অতিমূল্যায়িত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ বিএসইসির গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকট দেখার কেউ নাই উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে স্মারক সম্মাননা দিল মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র

তাপমাত্রা নিয়ে সুসংবাদ দিল আবহাওয়া অফিস

  • আপডেট : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪, ১০.১৮ পিএম
  • ২৯৪ Time View

টানা কয়েকদিনের হাড় কাঁপানো শীতের পর তাপমাত্রা বাড়ার সুসংবাদ দিয়েছে আবহাওয়া দফতর।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় দেয়া পূর্বাভাসে বলা হয়েছে সারাদেশে রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

শৈত্যপ্রবাহ নিয়েও সুসংবাদ দিয়েছে আবহাওয়া বিভাগ। পূর্বাভাসের তথ্যানুযায়ী মৌলভীবাজার, বরিশাল, ভোলা ও কুমিল্লা জেলাসহ ঢাকা, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি কিছু জায়গায় মৃদু শৈত্যপ্রবাহ হিসেবে অব্যাহত থাকতে পারে। এছাড়া কিছু জায়গায় এটি প্রশমিত হতে পারে বলেও জানানো হয়েছে।

তবে তাপমাত্রা কিছুটা বাড়লেও বৃষ্টিতে ভিজতে হতে পারে বিভিন্ন এলাকার বাসিন্দাদের। ফরিদপুর অঞ্চলসহ খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীন নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটতে পারে।

এছাড়া উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এদিকে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা আজ চুয়াডাঙ্গা ও সিরাজগঞ্জ জেলায় ৬.৬ ডিগ্রি রেকর্ড হয়েছে। এটি চলতি মৌসুমে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া দেশের ২৬ জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭-৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com