ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এক হাজার ১৭৬ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন ৬২ কোটি টাকার শেয়ার হাতবদল করে লেনদেনের শীর্ষস্থান দখলে নিয়েছে ফরচুন সুজ লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৩ জানুয়ারি) ফরচুন সুজের ১ কোটি ১১ লাখ ৮৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬২ কোটি ৫৩ লাখ টাকা।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের আজ ৩৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ওরিয়ন ইনফিউশন।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- দেশবন্ধু পলিমার, ব্র্যাক ব্যাংক, বিডি থাই, রূপালী ব্যাংক, স্কায়ার ফার্মা, কর্ণফুলী ইন্স্যুরেন্স এবং ফু-ওয়াং ফুড লিমিটেড।