1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
Title :
আলমডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান; মেয়াদোত্তীর্ণ ওষুধ-বীজ বিক্রি, লাইসেন্স ছাড়া গ্যাস বিক্রিসহ বিভিন্ন অনিয়মে ৬৫ হাজার টাকা জরিমানা সিলেটের গোয়াইনঘাট থানায় তদন্ত ছাড়া মামলা রেকর্ড, হয়রানি শিকার নিরীহ ব্যক্তি: নেপথ্যে এ. এস. আই ফায়াজ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি.- এর “অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন”- ২০২৬ স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫৩তম বোর্ড সভা অনুষ্ঠিত এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এর ৬১তম বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর শরী‘আহ্ সুপারভাইজরি কমিটির ৫৪তম সভা অনুষ্ঠিত দীর্ঘ সক্ষমতা নিয়ে আলোচনায় রিয়েলমি সি১০০আইয়ের টাইটান ব্যাটারি টাঙ্গাইলে হেরোইন পাঁচারের দায়ে একজনের যাবজ্জীবন Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC

জয়পুরহাটে ৩ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

  • আপডেট : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪, ৩.১৫ পিএম
  • ৩২৭ Time View

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাট জেলার কালাই থানাধীন কলেজপাড়া এলাকায় ২২ জানুয়ারি রাত ১০টার সময় কিশোর গ্যাংয়ের তিন কিশোর গ্যাং সদস্যদের গাঁজা সেবনরত অবস্থায় হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব) জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র‌্যাব-৫ সিপিসি-৩ জয়পুরহাট এর চৌকস অপারেশনাল দল গত ২২ জানুয়ারি রাত ১০টার সময় জয়পুরহাট জেলার কালাই থানাধীন কলেজপাড়া এলাকা হতে কিশোর গ্যাং লিডার মোঃ সাজু সরদার (২৬), পিতা-মোঃ আশরাফ সরদার, সাং-কাজীপাড়া, মোঃ কামরুজ্জামান স্বাধীন (১৯), পিতা-মোঃ খলিলুর রহমান, সাং-থুপসাড়া, উভয় থানা-কালাই, জেলা-জয়পুরহাট ও মোঃ শিপন আহম্মেদ (১৬), পিতা-মোঃ ছামসুল হক, সাং-থুপসাড়া, থানা-কালাই, জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৫ সিপিসি-৩ আভিযানিক দল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযানিক দল জয়পুরহাট জেলার কালাই থানাধীন কলেজপাড়া এলাকায় পৌঁছালে আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যদের গাঁজা সেবনরত অবস্থায় হাতে নাতে গ্রেফতার করে।

উল্লেখ্য, সমসাময়িক সময়ে জয়পুরহাট এ কিশোর গ্যাংয়ের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। এদের ঔদ্ধত্য আচরণে এলাকাবাসীরা আতঙ্কিত ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন কোন অপরাধ নেই যার সাথে এরা জড়িত হচ্ছে না।

কিশোর গ্যাং সন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র‌্যাব ৫ সিপিসি ৩ জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com