1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ফার কেমিক্যাল সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং সিনিয়র সাংবাদিক নুরুল হাসান খান এর মৃত্যুতে ইআরএফ’র শোক গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন কুমিল্লা সিটি কর্পোরেশনের সরকারি কাজে বাধা দেওয়ায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার প্রদানে আইডিএলসি’র জমকালো আয়োজন নবীনগরে শ্রেষ্ঠ মৎস্যচাষী পুরুষ্কার পেলেন উদ্যোক্তা মনির হোসেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র স্থানান্তরিত বারিধারা শাখার উদ্বোধন বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে সরকারের প্রতি অ্যামচেমের আহ্বান সংস্কার কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব

প্রথম টেস্টে তামিমের সঙ্গী জয়

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ১২.৪৩ পিএম
  • ১৬৪ Time View
Team

নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজে ছিলেন না নিয়মিত ওপেনার তামিম ইকবাল। তার পরিবর্তে বাংলাদেশ দলের ইনিংস গোড়াপত্তন করেছিলেন মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। এবার তামিম ফেরায় এই দুজনের একজনকে একাদশের বাইরে থাকতে হচ্ছে।

এমন অবস্থায় সাদমানেরই বাদ পড়ার সম্ভাবনা বেশি। ডারবানে প্রথম টেস্ট শুরুর আগে তামিম-জয়ের ইনিংস শুরুর ইঙ্গিত দিয়ে রেখেছেন অধিনায়ক মুমিনুল হক। যদিও দলের কম্বিনেশন কেমন হবে সেটা ম্যাচের দিন উইকেট দেখেই সিদ্ধান্ত নেবেন তারা।

মুমিনুল বলেছেন, ওপেনিং পার্টনার তামিম ইকবাল আর জয় হওয়ার সম্ভাবনা বেশি। কম্বিনেশনটা সেটা এখনও সিদ্ধান্ত হয়নি। কাল উইকেট দেখে সিদ্ধান্ত নেব। কারণ কন্ডিশনের বিষয়টা অনেক ভিন্নতা থাকে।

তামিম সর্বশেষ টেস্ট খেলেছেন গত বছর এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে। এরই মধ্যে বাংলাদেশ পাঁচটি টেস্ট খেলেছে। প্রতিটি ম্যাচেই নিয়মিত ওপেনার ছিলেন সাদমান। দুটি করে ম্যাচে তার সঙ্গী ছিলেন সাইফ হাসান ও জয়। আর একটি ম্যাচে তার সঙ্গে ইনিংস শুরু করেছিলেন নাইম শেখ।

সাম্প্রতিক ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন সাইফ হাসান। আর টেস্ট দলের পরিকল্পনাতেই নেই নাইম। এবার তামিম ফেরায় সাদমানকে বাদ পড়তে হচ্ছে। ঘরের মাঠে পাকিস্তান সিরিজে জয়ের টেস্ট অভিষেক হয়েছিল। সেই টেস্টে শূন্য ও ৬ রান করেছিলেন তিনি। নিউজিল্যান্ড সফরে গিয়ে ইতিহাস গড়া মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম ইনিংসে জয়ের ব্যাট থেকে আসে ২২৮ বলে ৭৮ রানের ইনিংস। এই ইনিংসের কারণেই একাদশে টিকে যাচ্ছেন যুব বিশ্বকাপ জয়ী এই ব্যাটার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com